খেলা

তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ অধিনায়ক লিটন

ক্রীড়া ডেস্ক : চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামতে পারছেন না বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

মাহমুদুল্লাহ না থাকায় প্রশ্ন উঠেছে, বাংলাদেশ দলের অধিনায়কত্ব কে করবেন সেটি নিয়ে। তামিম ইকবাল ও সাকিব আল হাসান আগে থেকেই নেই, চোটে পড়ে টি-টোয়েন্টি সিরিজের পুরোটাই খেলতে পারেননি মুশফিকুর রহিম।

তৃতীয় ম্যাচে মাহমুদুল্লাহর বদলে তাই অধিনায়কত্ব করবেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস।

বিষয়টি নিশ্চিত করেন দলের সঙ্গে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘রিয়াদ খেলছেন না। লিটন অধিনায়ক।’

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে অধিনায়কত্ব করার মধ্য দিয়ে লিটন বনে যাবেন দেশের ইতিহাসের সপ্তম টি-টোয়েন্টি অধিনায়ক, আন্তর্জাতিক ক্রিকেটে ১৮তম।

মাহমুদুল্লাহর বদলে একাদশে আসার সম্ভাবনা রয়েছে নাজমুল হোসেন শান্ত কিংবা মোসাদ্দেক হোসেনের।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা