খেলা

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি শুরু আজ

স্পোর্টস ডেস্ক : ঢাকায় শুরু হচ্ছে পাঁচ দেশের অংশগ্রহণে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইউরোপীয়ান চ্যাম্পিয়ন দল পোল্যান্ড।

রোববার (২৮ মার্চ) রাজধানীর পল্টনের ভলিবল স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বিকেল সাড়ে ৫টায়। আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য স্বাগতিকদের। তাই প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করতে চান বাংলাদেশের ভারতীয় কোচ সাজুরাম গয়াত।

তিনি বলেন, ‘আমাদের দলে রয়েছে তুহিন তরফদার, জিয়াউর রহমান ও আরদুজ্জামান মুন্সির মতো অভিজ্ঞ খেলোয়াড়। এছাড়া তিনজন নতুন খেলোয়াড় আছে যারা প্রথমবারের মতো জাতীয় দলে খেলবে। সব মিলিয়ে আমরা যে করেই হোক চাইব শিরোপা ধরে রাখতে।

টুর্নামেন্টকে সামনে রেখে সকাল-বিকেল অনুশীলন করেছে লাল-সবুজরা। বাংলাদেশের অধিনায়ক তুহিনও কোচের মতো আত্মবিশ্বাসী।

তিনি বলেন, ‘ভারতীয় কোচের পাশাপাশি দেশের চারজন সিনিয়র কোচের অধীনে আমরা এই আসরের জন্য প্রস্তুতি নিয়েছি। ২০১৬ সালে বিশ্বকাপে পোল্যান্ডের সঙ্গে আমাদের দেখা হয়েছিল। তাদের সম্পর্কে আমাদের ধারণা রয়েছে। আশা করছি তাদের হারিয়ে মিশন শুরু করতে পারব।’

সবশেষ ২০১৯ নেপাল এসএ গেমসে ভালো করতে পারেনি বাংলাদেশ। এবার ঘরের মাঠে আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জিতে সেই আক্ষেপ ঘোচাতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টের বাকি দলগুলো হলো, কেনিয়া, শ্রীলঙ্কা ও নেপাল।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা