খেলা

নানার বাড়িতে মসজিদ নির্মাণ করলেন সাকিব

ক্রীড়া ডেস্ক : বরাবরই ধর্মের প্রতি সাকিব আল হাসানের অনুরাগের বিষয়টি সংবাদমাধ্যমে উঠে এসেছে। হজ, ওমরাহ’র পাশাপাশি ইসলামিক দীক্ষাও নিতে দেখা গেছে এই বিশ্বসেরা অলরাউন্ডারকে।

এবার নিজ জেলা মাগুরার আলোকদিয়ার বারাশিয়ায় নানাবাড়ি এলাকায় মসজিদ নির্মাণ করে দিয়েছেন সাকিব। গত বছরের এপ্রিলে মসজিদটি উদ্বোধন করা হয়। তবে বিষয়টি প্রচারে আসুক এটা সাকিব চাননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরার আলোকদিয়ার বারাশিয়ায় নানার বাড়ি এলাকায় মসজিদটি নির্মাণ করেছেন সাকিব। বারাশিয়া পূর্বপাড়া জামে মসজিদটি নির্মাণে প্রায় ৩৫ লাখ টাকার মতো খরচ হয়েছে। একতলা বিশিষ্ট ওই মসজিদের ভেতরে ছয়টি কাতার করা হয়েছে। প্রতি কাতারে ৪০ জনের মতো মুসল্লি নামাজ আদায় করতে পারেন।

মসজিদটি উদ্বোধনের পর থেকে সেখানে ইমামতি করছেন মুফতি মো. আতিক উল্লাহ। তিনি জানান, নানাবাড়ি এলাকায় সাকিবের এ মহৎ কাজে এলাকাবাসী খুবই খুশি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা