খেলা

নাসির-মোসাদ্দেকদের জয়ের রাতে আফিফদের পরাজয়

ক্রীড়া ডেস্ক : আবুধাবিতে টি-টেন লিগের প্রথম দিনে খেলা তিন ম্যাচেই ছিল বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি। দুই ম্যাচে জিতেছেন বাংলাদেশি ক্রিকেটাররা, শেষ ম্যাচে থাকতে হয়েছে পরাজিত দলে।

দিনের প্রথম ম্যাচে জিতেছে মোসাদ্দেক হোসেন সৈকত, সোহাগ গাজী, মুক্তার আলিদের মারাঠা অ্যারাবিয়ান্স। দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত বোলিং করে দলকে জিতিয়েছেন পুনে ডেভিলসের বাংলাদেশি অধিনায়ক নাসির হোসেন। তবে শেষ ম্যাচে হেরে গেছে আফিফ হোসেনের বাংলা টাইগার্স।

নাসির হোসেনের দুর্দান্ত বোলিংয়ের পুনে ডেভিলসের বিপক্ষে ডেকান গ্ল্যাডিয়েটরস ৫ উইকেট হারিয়ে ১০৪ রানের বেশি করতে পারেনি। দুই ওভার বোলিং করে মাত্র ১৮ রান খরচায় ৩ উইকেট নেন নাসির। নিজের প্রথম ওভারে দুইটি ও শেষ ওভারে একটি উইকেট নেন তিনি।

পরে ব্যাটিংয়ে নামতে হয়নি নাসিরকে। ক্যারিবীয় ওপেনার কেনার লুইস ৩ চার ও ৬ ছয়ের মারে মাত্র ২৮ বলে ৫৭ রান করলে ৯.২ ওভারে ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় পুনে ডেভিলস। 'এ' গ্রুপে তারাই এখন টেবিলের শীর্ষে।

দিনের শেষ ম্যাচে জিততে পারেনি বি গ্রুপের দল বাংলা টাইগার্স। দলটির সহ অধিনায়ক বাংলাদেশের আফিফ হোসেন ধ্রুব। তিনি ব্যাট হাতে করেছেন ৫ বলে ১০ রান। ওপেনার জনসন চার্লস ৩৫ বলে ৭৩ ও অধিনায়ক আন্দ্রে ফ্লেচার ১৬ বলে ৩২ রান করলে ১০ ওভারে ১২৮ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলা টাইগার্স।

তবে সেটি জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। টপঅর্ডারের তিন ব্যাটসম্যানের ঝড়ে মাত্র ৮.৫ ওভারেই ১২৯ রান করে ফেলে দিল্লি বুলস। আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ১৫ বলে ৪১, ক্যারিবীয় ওপেনার এভিন লুইস ১৮ বলে ৩২ ও ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা ১৬ বলে ৩৮ রান করেছেন।

শুক্রবার (২৯ জানুয়ারি) রয়েছে টি-টেন লিগের তিনটি ম্যাচ। যেখানে কালান্দারসের মুখোমুখি হবে নাসির হোসেনের পুনে ডেভিলস। অন্যদিকে দিল্লি বুলসের বিপক্ষে খেলবে মোসাদ্দেক হোসেনের মারাঠা অ্যারাবিয়ান্স।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা