খেলা

পয়েন্ট টেবিলের শীর্ষে পিএসজি

স্পোর্টস ডেস্ক : অবশেষে নিজেদের চিরচেনা শীর্ষস্থান ফিরে পেল ফ্রান্সের চ্যাম্পিয়ন ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। মৌসুমের শুরুতে কয়েক ম্যাচে হোঁচট খাওয়ায় পয়েন্ট টেবিলে তিন-চার নম্বরে ঘোরাঘুরি করছিল তারা।

শনিবার (১৬ জানুয়ারি) রাতে অ্যাঞ্জারসের বিপক্ষে ১-০ গোলের জয়ে বাকিদের টপকে টেবিলের এক নম্বর স্থানটি দখল করেছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা। করোনাভাইরাসে জর্জরিত ক্লাবটির জন্য এটি একটি বড় পাওয়া। দলের তিন খেলোয়াড় এবং কোচ করোনায় আক্রান্ত।

প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে খুব একটা স্বচ্ছন্দে খেলতে পেরেছে পিএসজি- এমনটা বলার সুযোগ নেই। মাঝারি শক্তির দল অ্যাঞ্জারসের নিজেদের ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়েছে পুরোপুরি, বারবার কাঁপিয়েছে পিএসজির রক্ষণ।

দুই দলই ম্যাচে আক্রমণ করেছে সমান ১১ বার করে। তবে পিএসজির ৩টি শটের বিপরীতে অ্যাঞ্জারসের ৪টি শট ছিল লক্ষ্য বরাবর। কিন্তু কাজের কাজ গোলটি করতে পারেনি স্বাগতিকরা। গোলবারের নিচে দুর্দান্ত ছিলেন কেইলর নাভাস।

ম্যাচের প্রথমার্ধ কেটে যায় গোলশূন্য। দ্বিতীয়ার্ধেও মিলছিল না গোলের দেখা। অবশেষে ৭০ মিনিটে গিয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন লারভিন কুরজাওয়া। ডান দিক আসা ফ্লোরেন্সির ক্রস ডি-বক্সে ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি স্বাগতিকরা, জোরালো ভলিতে ঠিকানা খুঁজে নেন ফরাসি ডিফেন্ডার কুরজাওয়া।

এই এক গোলেই নিশ্চিত হয়ে যায় পিএসজির জয়। যার ফলে ২০ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্র'তে ৪২ পয়েন্ট নিয়ে তারা উঠে গেছে টেবিলের শীর্ষে। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লিয়ন। অ্যাঞ্জারস ২০ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা