খেলা

মেসির পর পেলেকে টপকালেন রোনালদো

ক্রীড়া ডেস্ক : ডিসেম্বরের শেষ সপ্তাহের শুরুতেই ইতিহাসটি গড়েছিলেন লিওনেল মেসি। নির্দিষ্ট একটি ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে পেছনে ফেলে দিলেন আর্জেন্টাইন কিংবদন্তি মেসি। সান্তোসের হয়ে ৬৪৩ গোল করেছিলেন পেলে। বার্সার হয়ে সেই রেকর্ড পাড়ি দিয়ে ফেলেছেন মেসি।

মেসির রেকর্ড ভাঙার পর ২ সপ্তাহও পার হয়নি, এর মধ্যে পেলের আরও একটি রেকর্ড ভেঙে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পেলের নামে অফিসিয়াল যত গোল আছে (ক্লাব এবং আন্তর্জাতিক মিলিয়ে), সেই ৭৫৭ গোলের (ক্লাবের ৬৮০ এবং জাতীয় দলের হয়ে ৭৭ গোল) রেকর্ড ভেঙে এখন সবার ওপরে ক্রিশ্চিয়ানো রোনালদো। সান্তোস, নিউইয়র্ক কসমস এবং ব্রাজিলের হয়ে ৭৫৭ গোল করেছিলেন তিনি।

রোববার (৩ জানুয়ারি) রাতে উদিনেসের বিপক্ষে জোড়া গোল করেছেন এই পর্তুগিজ সুপারস্টার। জোড়া গোলেই পেলেকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়ে ফেললেন সিআর সেভেন। তার নামের পাশে এখন শোভা পাচ্ছে ৭৫৮ গোল (ক্লাবের ৬৫৬ এবং জাতীয় দলের হয়ে ১০২টি)।

৭৫৮ গোল করার পর দেখা যাচ্ছে ক্যারিয়ার শুরু করার পর প্রতি মৌসুমে গড়ে ৪২টি করে (ক্লাব এবং দেশের হয়ে) গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লিওনেল মেসির মোট অফিসিয়াল গোল ৭৪২টি। যদিও তিনি ক্রিশ্চিয়নো রোনালদোর চেয়ে প্রায় ২০০টি ম্যাচ কম খেলেছেন।

তবে পেলে, মেসি কিংবা রোনালদো- এখনও সবাই একজনের পেছনে। তিনি হচ্ছেন চেক রিপাবলিকের কিংবদন্তি হোসে বিকান। যিনি ক্যারিয়ারে মোট ৮০৫টি অফিসিয়াল গোল করেছেন। ১৯৩১ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত ক্লাব এবং আন্তর্জাতিক মিলিয়ে মোট ৫৩০টি ম্যাচ খেলেছিলেন তিনি। তবে ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল বলছে বিকান গোল করেছেন ৭৫৯টি।

‘পেলেকে পেছনে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো’- এই রেকর্ড গড়ার সঙ্গে সঙ্গেই ভক্ত-সমর্থকরা ঝাঁপিয়ে পড়েছে টুইটারে। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারকে অভিনন্দন বার্তায় ভরিয়ে দিচ্ছেন সমর্থকরা। রোনালদোরের জোড়া গোলে রোববার রাতে উদিনেসকে ৪-১ গোলে হারিয়েছে জুভেন্টাস।

রোনালদোর রেকর্ডের দিনে লিওনেল মেসিও রেকর্ড গড়েছেন। স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার হয়ে ৫০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি রোববার রাতে হুয়েস্কার বিপক্ষে। তবে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ওটা ছিল তার ৭৫০তম ম্যাচ। মাইলফলকের এই ম্যাচে কোনো গোল করতে পারেননি মেসি। তবে, ক্যারিয়ারে ২০০তম অ্যাসিস্ট করেছেন তিনি। তার অ্যাসিস্ট থেকে গোল করেছেন ফ্রাঙ্কি ডি জং এবং ১-০ গোলে জিতেছে বার্সেলোনা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা