খেলা

বার্সার হয়ে মেসির অন্যরকম মাইলফলক

ক্রীড়া ডেস্ক : মাত্র কয়েক দিন আগেই ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলের এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন। এবার বার্সেলোনার হয়ে আরেকটি মাইলফলক ছুঁলেন লিওনেল মেসি।

লা লিগায় ৫০০ ম্যাচ খেলে ফেললেন। স্পেনের সর্বোচ্চ প্রতিযোগিতায় পাঁচশ ম্যাচ খেলা প্রথম বিদেশি ফুটবলার তিনিই।

গত মঙ্গলবার এইবারের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচেই হতে পারতো এই রেকর্ড। কিন্তু সে ম্যাচে মাঠা নামা হয়নি। তবে রোববার (৩ জানুয়ারি) রাতে হুয়েস্কার বিপক্ষে ফিরলেন আর্জেন্টাইন তারকা; গড়লেন নতুন মাইলফলক।

বার্সার হয়ে লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচ খেলা জাভি হার্নান্দেজের আরও কাছাকাছি চলে গেছেন মেসি। ফুটবলার জীবনের ইতি টানা জাভি সাবেক এ ক্লাবের হয়ে লা লিগায় ৫০৫ বার মাঠে নেমেছেন।

সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার জার্সিতে মেসির এটি ৭৫০তম ম্যাচ। এক্ষেত্রেও তার উপরে আছেন জাভি; খেলেছেন ৭৬৭টি ম্যাচ।

চলতি মৌসুম শেষে বার্সা ছেড়ে যাবেন- মেসির সবশেষ সিদ্ধান্ত এমনই। তবে যাবার আগে কৈশোরের ক্লাবটির জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও হয়তো করে যাবেন; যা টিকে থাকবে বহুকাল।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা