খেলা

দেশে ফিরলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজকে সামনে রেখে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন তিনি।

অসুস্থ শ্বশুর মমতাজ আহমেদকে (৭২) দেখতে গত ১৫ ডিসেম্বর মধ্যরাতে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন সাকিব। কিন্তু তিনি পৌঁছানোর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উম্মে আহমেদ শিশিরের বাবা মমতাজ আহমেদ। জানাজা-দাফনসহ শেষকৃত্যের কার্যক্রমে অংশ নেন সাকিব।

প্রায় আড়াই সপ্তাহ যুক্তরাষ্ট্র থাকার পর রোববার (৩ জানুয়ারি) কাতার এয়ারওয়েজের ফ্লাইটে বাংলাদেশ সময় সকাল ১০টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন সাকিব। তার সঙ্গে দেশে ফিরেছেন মা শিরিন আক্তারও।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা