খেলা

ইমরান-শচীনদের সঙ্গে উইজডেনের সেরা একাদশে মুশফিক

ক্রীড়া ডেস্ক : কৈশোর পেরোনোর আগেই টেস্ট অভিষেক হওয়া ক্রিকেটারদের সংখ্যা নেহায়েত কম নয়। তবে তাদের মধ্যে পরবর্তীতে সাফল্য পেয়েছেন খুব কম ক্রিকেটার।

এবার এমন ক্রিকেটারদের নিয়ে সেরা একাদশ সাজিয়েছে ‘উইজডেন’। একাদশে আছেন বাংলাদেশের মুশফিকুর রহিম। দলটির অধিনায়ক ইমরান খান।

বিখ্যাত ক্রিকেট ম্যাগাজিনের কৈশোরেই অভিষেক হওয়াদের সেরা একাদশে আছেন ইমরান খান, শচীন টেন্ডুলকার, ওয়াসিম আকরাম, গ্যারি সোবার্সের মতো কিংবদন্তিরা। একাদশে মুশফিকুর ছাড়াও এখনও খেলে যাচ্ছেন এমন খেলোয়াড়দের মধ্যে মুশফিক ছাড়াও আছেন অজি পেসার প্যাট কামিন্স।

কৈশোরে অভিষিক্ত হওয়াদের একাদশ নির্বাচনের ক্ষেত্রে ক্রিকেট খেলুড়ে প্রতিটি দেশ থেকে একজন করে ক্রিকেটার বাছাই করেছে উইজডেন। এক্ষেত্রে কৈশোরে তাদের পারফরম্যান্সে নজর না দিয়ে পরবর্তীতে তাদের অবস্থান কেমন ছিল কিংবা আছে, সেদিকটাতে গুরুত্ব দেওয়া হয়েছে।

২০০৫ সালে প্রথমবারের মতো ইংল্যান্ড সফরে যায় বাংলাদেশ। অপরিচিত পরিবেশ আর সবুজ পিচে অনভ্যস্ত বাংলাদেশি ব্যাটসম্যানদের জন্য এই সফর ছিল একপ্রকার অগ্নিপরীক্ষা। অমন প্রতিকূল পরিবেশেও মাত্র ১৬ বছর বয়সী মুশফিক নেমে যান বাঘা বাঘা ইংলিশ পেসারদের মোকাবিলায়।

অবশ্য গা গরমের ম্যাচেই সাসেক্সের বিপক্ষে ৬৩ এবং নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে অপরাজিত ১১৫* রানের ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। লর্ডসের মূল ম্যাচে মাত্র ১৯ রান করলেও লম্বা রেসের ঘোড়া হিসেবে ঠিকই তুলে ধরেন তিনি। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ইতিহাসে নাম লেখিয়েছেন তিনি, দেশের জার্সিতে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির (৩) রেকর্ডও তার।

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ২০০৫ সালে টেস্ট অভিষেক হয় মুশফিকের। এখন পর্যন্ত ৭০টি সাদা পোশাকের ম্যাচ খেলেছেন বগুড়ার এই ক্রিকেটার। ১৩০ ইনিংস ব্যাট করে ৩৬.৪৭ গড়ে তার সংগ্রহ ৪৪১৩ রান। ৭ সেঞ্চুরি, ২১ ফিফটির পাশাপাশি আছে ৩টি ডাবল সেঞ্চুরি। ২১৯ রানের ইনিংস তার সর্বোচ্চ।

বাংলাদেশি ক্রিকেটারকে সেরা একাদশে নেওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে উইজডেন জানায়, ‘এই বয়সেও অসাধারণ খেলে যাচ্ছেন মুশফিকুর রহিম। নিজের ধারাবাহিকতার নিদর্শনস্বরূপ সে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। ছোট খাটো গড়নের এই ক্রিকেটার একমাত্র উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ৩টি ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন। নিজ দেশের মধ্যে ৬০ শতাংশ ডাবল সেঞ্চুরিই তার দখলে। ’

উইজডেনের কৈশোরে অভিষেক হওয়া সেরা টেস্ট একাদশ :

১। নিল হার্ভে
২। শচীন টেন্ডুলকার
৩। ডেনিস কম্পটন
৪। মার্টিন ক্রো
৫। গ্রায়েম পোলক
৬। গ্যারি সোবার্স
৭। মুশফিকুর রহিম (উইকেটরক্ষক)
৮। ইমরান খান (অধিনায়ক)
৯। অনিল কুম্বলে
১০। ওয়াসিম আকরাম
১১। প্যাট কামিন্স

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা