খেলা

সর্বোচ্চ সেঞ্চুরিয়ানদের তালিকায়া তামিম-লিটন

স্পোর্টস ডেস্ক : ২০২০ সালে ওডিআইতে শীর্ষ পাঁচ সেঞ্চুরিয়ানের নাম প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এতে দেখা যায়, তিনটি সেঞ্চুরি পাওয়া স্টিভ স্মিথ আছেন সবার শীর্ষে। তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন বাংলাদেশের ওডিআই অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। তৃতীয় অবস্থানে রয়েছেন আরেক টাইগার ওপেনার লিটন দাস। প্রত্যেকেই দু’টি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন।

তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে থাকা ব্যাটসম্যানেরাও দু’টি করে সেঞ্চুরি পেয়েছেন এবছর। তারা হলেন- যথাক্রমে ওমানের আকিব ইলিয়াস এবং আরেক অস্ট্রেলিয়ান অ্যারন ফিঞ্চ।

শুক্রবার (০১ জানুয়ারি) নিজস্ব ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে আইসিসি।

করোনার এই বছরে গেলো মার্চের পর আর কোনও ওডিআই ম্যাচ খেলেনি টাইগাররা। সে মাসে জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচের হোম সিরিজ খেলে বাংলাদেশ। সেই সিরিজেই দু’টি করে সেঞ্চুরি করেন তামিম ও লিটন দাস।

এর মধ্যে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৩৬ বলে ১৫৮ করেন তামিম। এটি ওডিআইতে এক ম্যাচে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। একই সঙ্গে বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ওডিআইতে সাত হাজারের বেশি রান করার মাইলফলকও অর্জন করেন তিনি। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ১০৯ বলে ১২৮ রান করে দ্বিতীয় সেঞ্চুরিটি অর্জন করেন তামিম।

এই তিন ম্যাচে ১৫৫ গড়ে তামিমের মোট রান সংগ্রহ ছিল ৩১০ এবং স্ট্রাইক রেট ছিল ১০৭ দশমিক ৬।

একই সিরিজে লিটন দাস প্রথম ম্যাচে করেন ১০৫ বলে ১২৬ রান। আর তৃতীয় ম্যাচে ১৪৩ বলে ১৭৬ রান করে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ স্কোরারের রেকর্ড গড়েন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা