খেলা

কাল দেশে ফিরছেন সাকিব

ক্রীড়া ডেস্ক : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শেষ দুই ম্যাচ না খেলেই অসুস্থ শ্বশুরকে দেখতে যুক্তরাষ্ট্র গিয়ে ছিলেন সাকিব আল হাসান। ফলে সাকিবকে ছাড়াই ম্যাচগুলো খেলতে হয় জেমকন খুলনাকে। তবে চ্যাম্পিয়ন হতে সমস্যা হয়নি খুলনার। ফেবারিট ও কাগজে কলমের এক নম্বর দল গাজী গ্রুপ চট্টগ্রামকে হারিয়ে শিরোপা জিতেছে খুলনা।

কিন্তু দূর্ভাগ্য সাকিবের, বিমানে থাকতেই পেয়েছেন দুঃসংবাদ। যুক্তরাষ্ট্র গিয়ে আর শ্বশুর মমতাজ আহমেদকে জীবিত পাননি তিনি। সাকিব সেখানে পৌঁছানোর আগেই পরপারে পাড়ি জমান সাকিবের যুক্তরাষ্ট্র প্রবাসী শ্বশুর মমতাজ আহমেদ। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ফাইনাল না খেলে শুধু স্ত্রী ও শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনকে সান্তনা দেয়াই সার হয়।

এদিকে দেখতে দেখতে চলে আসছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ। আগামী ১০ জানুয়ারি রাজধানী ঢাকায় আসবে ক্যারিবিয়রা। একইদিন শুরু হবে জাতীয় দলের অনুশীলন। তাই আর পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্র থাকা সম্ভব হচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডারের।

রোববার (৩ ডিসেম্বর) সকালেই রাজধানী ঢাকা ফিরছেন সাকিব। এদিন সকাল ১০টায় কাতার এয়ারওয়েজের (কিউআর-৬৪০) ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার কথা সাকিবের। তার এক ঘনিষ্ট সূত্র এ খবর নিশ্চিত করেছে। সাকিবের সঙ্গে তার মা শিরিন আক্তারও দেশে ফিরবেন।

দেশে আসার আগেই অবশ্য নিজের ভক্ত-সমর্থকদের দারুণ এক সুখবর দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। নতুন বছরের প্রথম দিনেই জানিয়েছেন, তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন তিনি। শুক্রবার সাকিব নিজেই জানিয়েছেন এ খবর।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা