খেলা

রিং পরানো হলো গাঙ্গুলিকে

ক্রীড়া ডেস্ক : আচমকা হৃদরোগে আক্রান্ত হওয়ায় কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে। তাকে প্রাথমিকভাবে ইসিজি করানো হয়। এরপর পরিস্থিতি বিবেচনা করে চিকিৎসকরা তার হার্টের ব্লকে একটি রিং বসান। সৌরভের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কলকাতার রাজপুত্র সৌরভের চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল। তবে ভবিষ্যত সুস্থতার কথা চিন্তা করে হার্টে রিং বসানো হয়েছে। তার চিকিৎসার ব্যাপারে হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডলের সঙ্গে উডল্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ যোগাযোগ করেছে বলে জানিয়েছেন আনন্দবাজার পত্রিকা।

সৌরভের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জিম করার সময় বুকে ও পিঠে ব্যথা অনুভব করেন সৌরভ। পরে মাথা ঘুরে পড়ে যান তিনি। বাবাকে দেখতে এরই মধ্যে হাসপাতালে গেছেন সৌরভকন্যা সানা। স্ত্রী ডোনাও আছেন হাসপাতালে।

উডল্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর ১টার দিকে হাসপাতালে আনা হয় সৌরভকে। সে সময় তার পালস রেট ছিল ৭০/মিনিট। ব্লাড প্রেসার ১৩০/৮০ এমএম। ইসিজি পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে প্রাথমিক অ্যানজিওপ্লাস্টি করা হয়। এছাড়া বুকে বসানো হয়েছে রিং। তার তিনটি হৃদ-ধমনীতে ব্লক ধরা পড়েছে। এর মধ্যে একটিতে রিং বসানো হয়েছে।

অন্য দু’টি ব্লকে রিং বসানোর বিষয়ে সিদ্ধান্ত হবে সোমবার। এছাড়া ওপেন হার্ট বাইপাস সার্জারি নিয়েও আলাপ করবে পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড। রিং বসানোর পর সৌরভকে কেবিনে নেওয়া হয়েছে। তাকে ৪৮ ঘণ্টার বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় ক্রিকেটের মহারাজ কিংবা দাদা খ্যাত সৌরভ গাঙ্গুলির সুস্থতা কামনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়া সৌরভের খোঁজ নিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। বিসিসিআই প্রেসিডেন্টের সুস্থতা কামনা করেছেন সাবেক সতীর্থ বিরেন্দ্র শেবাগ। এছাড়া জাতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলি, মোহাম্মদ শামিরা তার সুস্থতা কামনা করেছেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা