খেলা

মেসি বিশ্রামে, শতাব্দী সেরা রোনালদো

স্পোর্টস ডেস্ক : প্রথম জন পরিবার নিয়ে আর্জেন্টিনায় ক্রিসমাসের ছুটি কাটাতে ব্যস্ত। দ্বিতীয় জন উড়ে গেলেন দুবাইয়ে শতাব্দী সেরা ফুটবলারের সম্মান নিতে। বছরের শেষ পর্বেও আলোচনার কেন্দ্রে বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো।রোববার (২৭ডিসেম্বর) বার্সেলোনা টুইট করে জানিয়েছে, মেসিকে আরও কয়েক দিন পরিবারের সদস্যদের সঙ্গে ছুটি কাটানোর অনুমতি দেওয়া হয়েছে। ফলে মঙ্গলবার লা লিগায় তাকে ছাড়া এইবারের বিরুদ্ধে খেলবে বার্সা।

গত সপ্তাহে ভায়াদোলিদের বিরুদ্ধে ম্যাচের পরেই স্ত্রী এবং তিন ছেলেকে নিয়ে ব্যক্তিগত বিমানে মেসি চলে যান রোসারিয়োতে। বার্সা তারকার ছুটির মেয়াদ বাড়ানোর কারণ হিসেবে মনে করা হচ্ছে, নতুন বছরে অনেক কঠিন ম্যাচ রয়েছে। তার আগে ক্লান্ত মেসি বিশ্রাম নিয়ে যাতে তরতাজা হয়ে ফিরতে পারেন, সেই কারণে এই বাড়তি ছুটি অনুমোদিত হয়েছে। তবে ৩ জানুয়ারি লা লিগায় উয়েস্কার বিরুদ্ধে আবার তিনি মাঠে ফিরবেন বলে জানা গেছে।


এদিকে, রবিবার দুবাইয়ে রোনালদোর হাতে শতাব্দী সেরার গ্লোব সকার ট্রফি তুলে দেওয়া হয়। তার সঙ্গে এই ট্রফির দৌড়ে ছিলেন মেসি এবং লিভারপুল তারকা মহম্মদ সালাহ। সেরার পুরস্কার নিয়ে রোনালদো বলেছেন, ‘যারা আমাকে এই সম্মানের জন্য নির্বাচিত করেছেন, তাদের সকলের কাছে কৃতজ্ঞ। এই পুরস্কার নতুন উদ্যমে লড়াই করতে প্রেরণা দেবে।’

তিনি আরও বলেছেন, ‘এই পুরস্কার ব্যতিক্রমী। আশা করি আরও কয়েক বছর খেলতে পারব এবং যে পরিস্থিতির মধ্যে দিয়ে এখন গোটা পৃথিবীকে এগোতে হচ্ছে, সেই ছবিও পাল্টে যাবে। আমরা সবাই আগের মতো আনন্দ করতে পারব।’

একই মঞ্চে বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেয়নডস্কি পেয়েছেন বছরের সেরা ফুটবলারের সম্মান। বছরের সেরা কোচ বায়ার্নেরই হান্স দিয়েতের ফ্লিক। বিশেষ পুরস্কার পেলেন স্পেন দলের সাবেক অধিনায়ক ইকের কাসিয়াস।সূত্র : আনন্দবাজার

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা