খেলা

আইসিসির দশকসেরা ওয়ানডে একাদশে সাকিব

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। বিশ্ব ক্রিকেটের তিন ফরম্যাটেই বিশ্বের সেরা অলরাউন্ডারের কৃতিত্ব গড়া এই তারকা আইসিসির দশকসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি টুইট করে বিষয়টি নিশ্চিত করেছে।

দশকসেরা এই ওয়ানডে একাদশে আইসিসির পূর্ণাঙ্গ সাত দেশ থেকে জায়গা পেয়েছেন ১১ জন ক্রিকেটার। সবচেয়ে বেশি তিনজন ক্রিকেটার জায়গা পেয়েছেন ভারত থেকে। এরপর আছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে দু'জন করে ক্রিকেটার। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, বাংলাদেশ এবং শ্রীলংকা থেকে জায়গা করে নিয়েছেন একজন করে ক্রিকেটার।

দশকসেরা এই ওয়ানডে একাদশে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন মিডল অর্ডার থেকে বিধ্বংসী ওপেনার হয়ে ওঠা ভারতের রোহিত শর্মা। তার সঙ্গী হিসেবে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ওপেনার ডেভিড ওয়ার্নারকে। তিনে রাখা হয়েছে ভারতের তিন ফরম্যাটের বর্তমান অধিনায়ক এবং বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে। চারের বিবেচনায় জায়গা পেয়েছেন ৩৬০ ডিগ্রী খ্যাত সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।

এরপর আইসিসির দশকসেরা ওয়ানডে একাদশে রাখা হয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানকে। ব্যাটিং অর্ডারে সাকিবের পরে থাকা এমএস ধোনি দশক সেরা এই ওয়ানডে একাদশের অধিনায়ক।

এছাড়া এই একাদশে পেস অলরাউন্ডার হিসেবে আছেন ইংল্যান্ডকে বিশ্বকাপ এনে দেয়া বেন স্টোকস। তার সঙ্গে পেস আক্রমণে আছেন আরও তিনজন। তারা হলেন বিশ্বকাপের ফাইনালে খেলা তিন পেসার অস্ট্রেলিয়ার মিশেল স্ট্রাক, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট এবং শ্রীলংকার লাসিথ মালিঙ্গা। সাকিবের সঙ্গে স্পিন আক্রমণে দশক সেরা ওয়ানডে একাদশে রাখা হয়েছে প্রোটিয়া লেগ স্পিনার ইমরান তাহিরকে।

আইসিসির দশকসেরা ওয়ানডে একাদশ : রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, এমএস ধোনি, বেন স্টোকস, মিশেল স্ট্রাক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির এবং লাসিথ মালিঙ্গা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা