খেলা

করোনামুক্ত জেমি ডে যাচ্ছেন কাতারে

ক্রীড়া প্রতিবেদক : টানা চতুর্থবার করোনা পজিটিভ রেজাল্ট আসার পর কিছুটা হতাশই হয়ে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। কাতারে বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি পর্বের ম্যাচে দলের সঙ্গে উপস্থিত থাকার তার তীব্র ইচ্ছা। কিন্তু সেই ইচ্ছাটাকে দমিয়ে রাখছিল করোনাভাইরাস।

অবশেষে পঞ্চমবারে এসে করোনা নেগেটিভ রেজাল্ট আসলো জেমি ডে’র। সোমবার সকালে টেস্টের জন্য স্যাম্পল দিয়েছিলেন তিনি। গভীর রাতে রেজাল্ট পেলেন, তাতে দেখা গেলো জেমি ডে করোনা নেগেটিভ। বাফুফে থেকেই জানানো হয়েছে এ তথ্য।

নেপালের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ডাগআউটে ছিলেন জেমি ডে। দল জিতেছিল ২-০ গোলে। কিন্তু দ্বিতীয় ম্যাচের আগেই করোনা পজিটিভ ধরা পড়ে জেমির। যে কারণে দ্বিতীয় ম্যাচে দলের সঙ্গে থাকতে পারেননি তিনি। ওই ম্যাচের পর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বাংলাদেশ দল রওয়ানা দেয় কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে। কিন্তু করোনার কারণে যেতে পারলেন না জেমি ডে।

তার প্রত্যাশা ছিল, পরবর্তীতে হলেও তিনি গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। কিন্তু টানা চারবার টেস্ট করার পরও দেখা যাচ্ছে রেজাল্ট পজিটিভ। সর্বশেষ চেষ্টা হিসেবে সোমবার সকালে কোভিড-১৯ টেস্ট করার জন্য স্যাম্পল দেন। রাতে রেজাল্ট পেলেন নেগেটিভ।

বাফুফে জানিয়েছে, ২ ডিসেম্বর দোহার উদ্দেশ্যে বিমানে উঠবেন জেমি। একই সঙ্গে বাফুফে চেষ্টা করছে, যাতে জেমি ডে’র কোয়ারেন্টাইন সময়টা কমিয়ে আনা যায় এবং ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে ম্যাচের সময় যেন তিনি বাংলাদেশ দলের ডাগআউটে থাকতে পারেন।

করোনামুক্ত হওয়ার পর জেমি ডে বলেছেন, ‘আমি খুবই খুশি। যেন জেল থেকে মুক্তি পেলাম। বুধবার সকালে কাতারের উদ্দেশ্যে রওয়ানা হবো।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা