খেলা

প্রেসিডেন্ট কার্যালয়ে ম্যারাডোনার মরদেহ, ৩ দিনের শ্রদ্ধা

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনার মরদেহ বুয়েনস এইরেসে অবস্থিত প্রেসিডেন্টের কার্যালয়ে নেয়া হয়েছে। ফুটবল জাদুকরকে শ্রদ্ধা জানাতে আজ বৃহস্পতিবার (২৬নভেম্বর) থেকে তিন দিনের জন্য রাখা হয়েছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম বুয়েনস এইরেস টাইমস’র এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

বুধবার(২৫ নভেম্বর) সন্ধ্যায় বুয়েনস এই রেসের তিগ্রেতে অবস্থিত নিজ বাসভবন থেকে ময়নাতদন্তের জন্য সান ফার্নান্দোর একটি মর্গে নিয়ে যাওয়া হয় ম্যারাডোনার মরদেহ। হৃদরোগে আক্রান্ত হয়ে তিগ্রে-তে নিজ বাসায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

সম্প্রতি, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ম্যারাডোনা। গত মাসে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন তিনি। বুয়েনস এইরেসের হাসপাতালে তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। মস্তিষ্কে জমাট বেঁধে থাকা রক্ত অপসারণের জটিল চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে। মাদকাসক্তি নিয়েও ভীষণ সমস্যায় ভুগেছেন ম্যারাডোনা। তাকে পুনর্বাসনের জন্য তাকে নেওয়া হয়েছিল তিগ্রে-র একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা