খেলা

নিউজিল্যান্ড সফরে যাওয়া পাকিস্তানের ৬ ক্রিকেটার করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সফরে যাওয়া পাকিস্তান ক্রিকেট স্কোয়াডের ৬ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাদেরকে ক্রাইস্টচার্চে আইসোলেশনের রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) খবরটি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

কিউই ক্রিকেট বোর্ড আরও জানিয়েছে, সেই ৬ সদস্যকে দল থেকে পৃথক করে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আইসোলেশনের সাময়িক সময় কেটে গেলে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তারা।

নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন, খেলোয়াড় এবং কর্মকর্তা মিলিয়ে ৫৩ জনের সফরকারী দলের সদস্যরা ২৪ নভেম্বর পৌঁছায় এবং তাদের মধ্যে পরীক্ষার পর করোনা পজিটিভ পাওয়া যায়।

কিউই ক্রিকেট বোর্ড জানায়, করোনা আক্রান্ত ঐ সদস্যরা সবাই লাহোর ত্যাগের সময় চারবার করোনা নেগেটিভ হয়েছিলেন। ১৮ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডে তিনটি টি-টোয়েন্টি এবং দু’টি টেস্ট খেলবে পাকিস্তান।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা