খেলা

বাংলাদেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক : আগামী জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজকে সামনে রেখে ২৮ নভেম্বর বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের দুই সদস্যের একটি পর্যবেক্ষক দল।

তিন থেকে চার দিনের এই সফরকালে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) করোনা ব্যবস্থাপনা ও ভেন্যু পরিদর্শন করবেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) মিরপুরে সাংবাদিকদের এসব তথ্য দিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

তিনি বলেন, '(ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের) পর্যবেক্ষক দল আগামী ২৮ নভেম্বর আসবে। একজন মেডিকেলের আর একজন নিরাপত্তার। ওরা এসে ভেন্যু যেগুলো আছে সেগুলো দেখবে ঢাকা এবং চট্টগ্রাম। দুই জায়গাতে ওরা যাবে, (দেশে ফিরে) গিয়ে ওরা ওদের রিপোর্টটা দেবে। ইনশাআল্লাহ্ এটা (এই সিরিজ আয়োজন) আমরা অনেক দূর এগিয়েছি। এই সিরিজটা হওয়ার সম্ভবনা অনেক বেশি। '

জানা গেছে, এই দুই ক্যারিবীয় পর্যবেক্ষকের একজন হচ্ছেন ক্রিকেট উইন্ডিজের মেডিকেল প্যানেলের সদস্য ও বোর্ড পরিচালক ড. অক্ষয় মানসিং। অপরজন ক্রিকেট বোর্ডের নিরাপত্তা ম্যানেজার পল স্লোয়ি।

আইসিসি’র এফটিপি (ফিউচার ট্যুর প্ল্যান) অনুযায়ী ২০২১ সালের জানুয়ারিতে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও ২টি টি টোয়েন্টি খেলার কথা রয়েছে ক্যারীবিয়দের। কিন্তু করোনার জন্য সিরিজের দৈর্ঘ্য কমাতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বিসিবির কাছে একটি টেস্ট ম্যাচ কমানোর প্রস্তাব দিয়েছে, যদিও তা চূড়ান্ত হয়নি। এই সিরিজের জন্য ইতোমধ্যেই বিসিবি জৈব সুরুক্ষা বলয়ের একটি পরিকল্পনা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে পাঠিয়ে দিয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা