খেলা

জমকালো ক্যারিয়ারে ইতি টানলেন আন্ডারটেকার

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৩০ বছরের ক্যারিয়ারে মালিক হয়েছেন বহু রেকর্ডের। ভালোবাসা পেয়েছেন অগণিত ভক্তের। আট থেকে আশি, সববয়সী মানুষেরই মনোরঞ্জন করেছেন প্রতিনিয়ত। বলছি ডব্লিউডব্লিউই তারকা আন্ডারটেকারের কথা। আর রিংয়ে দেখা যাবে না বহু মানুষের শৈশব-কৈশর রাঙিয়ে দেওয়া এই তারকাকে। রেসলিং থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। খবর বিবিসিরি।

ডব্লিউডব্লিউই এর সারভাইভার সিরিজের মঞ্চে জমকালো ক্যারিয়ারে ইতি টানলেন আন্ডারটেকার। এসময় তিনি বলেন, ‘‌দীর্ঘ ৩০ বছর ধরে ধীরে ধীরে এই রিংয়ে হেঁটেছি। বারবার অন্যদের বিশ্রামের সুযোগ করে দিয়েছি। এবার আমার সময় শেষ হয়েছে। আন্ডারটেকারকে এবার শান্তিতে বিশ্রাম দেওয়ার সুযোগ করে দিতে হবে।’‌

আসল নাম মার্ক ক্যালাওয়ে হলেও সারা বিশ্বে আন্ডারটেকার হিসেবেই পরিচিত তিনি। ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন এই রেসলার ডব্লিউডব্লিউই সেরার শিরোপা জিতেছেন বহুবার। ২০০৭ সালে রয়্যাল রাম্বল জিতেছিলেন তিনি।

অবসরের কারণ হিসেবে কিংবদন্তি এই রেসলার জানান, তার মনে হয়েছে রিংয়ে নিজের একশো শতাংশ দেওয়া হয়ে গেছে। সেজন্যই অবসরে যাওয়ার সিদ্ধান্ত।

আন্ডারটেকার বলেন, ‘‌এখনও রেসলিংয়ের প্রতি ভালবাসাটা আছে। শরীর অনুমতি দিলে সারা জীবনই রিংয়ে নামতে রাজি। কিন্তু মনে হয় না এখন আর সেই চেনা আন্ডারটেকারের ছন্দে খেলতে পারব। তাই সরে দাঁড়ানোই সঠিক সিদ্ধান্ত।’

‌তার সঙ্গেই যেন ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্টের একটা বিরাট অধ্যায় শেষ হল। আন্ডারটেকারের বিদায় বেলায় তাকে বিশেষ সম্মান জানিয়েছেন ম্যাকমোহন। হাজির ছিলেন বিগ শো, জেফ হার্ডি, গডফাদার, রিকিশি, ট্রিপল এইচ, কেনসহ আরও অনেক তারকা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা