খেলা

প্রস্তুতি নিচ্ছে বার্সা, আগেই মামলা করলেন নেইমার

স্পোর্টস ডেস্ক : চার মৌসুম আগে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। এরপর থেকেই শুরু হয় নেইমার-বার্সার দ্বন্দ্ব। এবার দ্বন্দ্ব মোড় নিলো মামলায়। নেইমারের বিরুদ্ধে ১০ মিলিয়ন ইউরো (বাংলাদেশের টাকায় ১০০ কোটি) মামলার প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এমন খবরের রেশ কাটার আগেই জানা গেছে, কোনো প্রস্তুতি নয়, উল্টো বার্সেলোনার বিরুদ্ধে মামলা করে বসলেন নেইমার ডি সিলভা জুনিয়র।

সাবেক ক্লাবের বিরুদ্ধে ৪৪ মিলিয়ন ইউরো (বাংলাদেশি টাকায় ৪৫০ কোটি টাকা) চেয়ে নেইমার মামলা করেছেন বলে এ তথ্য নিশ্চিত করেছেন তার আইনজীবী।

নেইমারের দাবি, বার্সা তার থেকে ১০ মিলিয়ন নয়, উল্টো তিনি বার্সার কাছে ৪৪ মিলিয়ন ইউরো পাওনা রয়েছেন। ২০১৭ সালে পিএসজিতে যাওয়ার আগে বার্সার সঙ্গে তিনি যে চুক্তি নবায়ন করেছিলেন, সেই চুক্তির শর্তানুযায়ী বোনাস হিসেবে এখনও এই অর্থ পাওনা রয়েছেন তিনি। ক্লাবে থাকাকালীন পর্যন্ত বার্সা শুধু তাকে পারিশ্রমিক দিয়েছিল। বোনাসের এক পয়সাও দেয়নি।

এদিকে স্প্যানিশ একটি পত্রিকা দাবি করছে, বেশ কয়েকটি মামলার মারপ্যাঁচে বার্সাকে আটকে ফেলে প্রায় ৬০ মিলিয়ন ইউরো দাবি করছেন নেইমার। যদিও বার্সেলোনা কর্তৃপক্ষ জানাচ্ছে ভিন্নকথা।

বার্সেলোনা ভিত্তিক সংবাদমাধ্যম এল মুন্ডোর রিপোর্ট অনুযায়ী, ২০১৫ সালের নথিপত্র ঘেঁটে স্প্যানিশ আয়কর কর্মকর্তারা বার্সাকে জানিয়েছেন, নেইমারের সঙ্গে অনুনোমোধিত কিছু চুক্তি ছিল। সেসব চুক্তি থেকে তাকে অনেক অর্থ দেয়া হয়েছে, যেগুলোর তথ্য প্রকাশ করা হয়নি। ওই অর্থ থেকে করও ফাঁকি দিয়েছিলেন ব্রাজিলিয়ান এ তারকা। অতিরিক্ত এই অর্থের পরিমাণ ১০.২ মিলিয়ন ইউরো (বাংলায় প্রায় ১০০ কোটি টাকা) বলে জানিয়েছে স্প্যানিশ ট্যাক্স এজেন্সি।

এমন খবরে নেইমারের এক মুখপাত্র বৃহস্পতিবার অ্যাসোসিয়েট প্রেসকে (এপি) জানায়, এখন এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন নেইমার। তবে নেইমারে উল্টো মামলায় এখন বোঝা যাচ্ছে, বিষয়টি নিষ্পত্তি হতে কাতালোনিয়ার হাইকোর্ট মধ্যস্ততা লাগবে। সূত্র : মার্কা

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা