খেলা

শক্তিশালী আর্জেন্টিনাকে রুখে দিলো প্যারাগুয়ে

স্পোর্টস ডেস্ক : ম্যাচ শুরুর ৩৬ ঘণ্টা আগেও তাকে ঘিরে ছিল অনিশ্চয়তা, ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি খেলতে পারবেন কি না- তা নিয়েও ছিল সংশয়। শেষপর্যন্ত খেলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, কিন্তু পারেননি ম্যাচের ফল নির্ধারণে তেমন কোনো বড় ভূমিকা রাখতে।

শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় ভোরে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম পয়েন্ট খোয়াল আর্জেন্টিনা। লড়াকু মনোভাবের দল প্যারাগুয়ের সঙ্গে নিজেদের ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে আলবিসেলেস্তেরা।

ম্যাচে গোল-এসিস্ট করতে পারেননি মেসি। আর্জেন্টিনার পরাজয় এড়ানো গোলটি করেছেন ডিফেন্ডার নিকোলাস গনজালেজ। এর আগে প্যারাগুয়েকে এগিয়ে দিয়েছিলেন ফরোয়ার্ড অ্যাঞ্জেল রোমেরো।

বলিভিয়ার বিপক্ষে আগের ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনে ৩-৪-৩ ফরমেশনে একাদশ সাজান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। নিকোলাস তালিয়াফিকোর বদলে নেন নিকোলাস গনজালেজকে। তিনিই আবির্ভূত হন আর্জেন্টিনার রক্ষাকর্তা হিসেবে।

ম্যাচের ২০ মিনিটের মাথায় নিজেদের ডি-বক্সের মধ্যে প্রতিপক্ষ ফরোয়ার্ড মিগুয়েল আলমিরনকে ফাউল করেন আর্জেন্টিনা ডিফেন্ডার লুকাস মার্টিনেজ। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে দলকে এগিয়ে দেন আরেক ফরোয়ার্ড রোমেরো।

খেলার ধারার বিপরীতে ২৯ মিনিটের সময় একটি পরিবর্তন আনতে হয় আর্জেন্টিনা কোচকে। এজেকুয়েল পালাসিওকে তুলে জিওভানি লো সেলসোকে নামান স্কালোনি। পরে ৪১ মিনিটের সময় লো সেলসোর এসিস্টেই বল জালে জড়ান গনজালেজ। ম্যাচে ফিরে আসে সমতা।

দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। কিন্তু একের পর আক্রমণ সাজিয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি মেসি, ডি মারিয়ারা। অন্যদিকে প্যারাগুয়েও আর পারেনি আর্জেন্টিনার জালের ঠিকানা খুঁজে। ফলে ১-১ গোলে অমীমাংসিতই থেকে যায় ম্যাচ।

এই ড্রয়ের পর তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে আর্জেন্টিনা। তবে এক ম্যাচ কম খেলা ব্রাজিলের সংগ্রহ ৬ পয়েন্ট। শনিবার ভোরে তারা ভেনেজুয়েলার বিপক্ষে জিতলে আবার দখল করবে শীর্ষস্থান।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা