খেলা

ফরচুন বরিশালের ঝাণ্ডা তামিমের কাঁধে

ক্রীড়া প্রতিবেদক : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশাল আনুষ্ঠানিকভাবে তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে। দলের সবচেয়ে অভিজ্ঞ ও বড় তারকা তামিম ইকবালের হাতে নেতৃত্বের ঝাণ্ডা তুলে দিয়েছে দলটি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তামিমের অধিনায়কত্ব করতে অনাগ্রহ দেখা দিয়েছে। তবে এখন তিনি জাতীয় দলের অধিনায়ক। তাই তাকে ছাপিয়ে আর কাউকে অধিনায়কের দায়িত্ব দেওয়ার কথা ভাবতে পারেনি বরিশাল। তাছাড়া দলটিতে সবচেয়ে অভিজ্ঞ ও বড় তারকাও এই বাঁহাতি ব্যাটসম্যানই।

তামিমের বরিশাল দলটি গড়া হয়েছে তরুণ ক্রিকেটারদের আধিক্য রেখে। দলের ৭ জন ক্রিকেটারই এখনো আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেননি। তবে ঘরোয়া ক্রিকেটে ঠিকই পরীক্ষিত এই তরুণেরা। যাদের মধ্যে আছেন বিসিবি প্রেসিডেন্টস কাপে দুর্দান্ত ব্যাটিং করা ইরফান শুক্কুর, বল হাতে আলো ছড়ানো সুমন খান, অনূর্ধ্ব বিশ্বকাপের নায়ক তৌহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমনরা।

দলটিতে আরও আছেন জাতীয় দলের তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, আবু জায়েদ চৌধুরী রাহীদের মতো ক্রিকেটাররা। এছাড়া আছেন অভিজ্ঞ সোহরাওয়ার্দী শুভ ও কামরুল ইসলাম রাব্বী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হয়ে যাওয়া প্লেয়ার ড্রাফটে ফরচুন বরিশাল খরচ করেছে ১ কোটি ১৩ লাখ টাকা।

একনজরে ফরচুন বরিশাল স্কোয়াড : তামিম ইকবাল, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী হাসান, আবু জায়েদ চৌধুরী রাহী, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম ও সোহরাওয়ার্দী শুভ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা