খেলা

বাদ পড়লো আগুয়েরো ফিরলেন ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা জাতীয় দলে জায়গা ফিরে পেলেন পিএসজির তারকা উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া। নভেম্বরের শেষের দিকে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য কোচ লিওনেল স্কালোনি ২৫ জনের যে দল দিয়েছেন তাতে আছেন ডি মারিয়া। তবে নেই ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো।

গত বছরের পর আর আর্জেন্টিনা জাতীয় দলে খেলা হয়নি ডি মারিয়ার। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডের দুই ম্যাচে তাকে বাইরে রেখেছিলেন স্কালোনি। যা নিয়ে ক্ষোভও ঝেরেছিলেন ডি মারিয়া। অবশেষে জাতীয় দলে জায়গা ফেরত পেলেন পিএসজি তারকা।

সার্জিও আগুয়েরো দলে নেই চোটের কারণে। এছাড়া আরও দুই খেলোয়াড় দলে জায়গা করে নিতে পারেননি। তারা হলেন-ভিয়ারিয়ালের হুয়ান ফয়েথ আর ফিওরেন্তিনোর জার্মান পেজ্জেয়া। আগামী ১২ নভেম্বর ঘরের মাঠে প্যারাগুয়ের মোকাবেলা করবে আর্জেন্টিনা। চারদিন পর দ্বিতীয় ম্যাচে আলবিসেলেস্তেরা খেলবে পেরুর মাঠে। ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থানে আছে লিওনেল মেসির দল।

আর্জেন্টিনা স্কোয়াড : গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, অগাস্টিন মার্চেসিন

ডিফেন্ডার: নেহুয়েন পেরেজ, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, লুকাস মার্টিনেজ, নিকোলাস তাগিয়াফিকো, ওয়াল্টার কানেমান

মিডফিল্ডার: রোদ্রিগো ডি পল, মার্কোস অকুনা, নিকোলাস দমিনগেস, রবের্তো পেরেইরা, আলেসান্দ্রো পাপু গোমেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, লুকাস ওকাম্পোস, লিয়ান্দ্রো পারেদেস, এসকিয়েল পালাসিয়োস, জিওভানি লো সেলসো, গিদো রদ্রিগেজ

ফরোয়ার্ড: লুকাস আলারিও, লিওনেল মেসি, পাউলো দিবালা, ইয়োকিন কোরেরা, নিকোলাস গঞ্জালেস, লাউতারো মার্টিনেজ।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা