ছবি-সংগৃহীত
খেলা

অবসরের ‘দিনক্ষণ’ জানালেন ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপ শেষেই বুটজোড়া তুলে রেখে জাতীয় দল থেকে অবসর নেওয়ার কথা ছিল ডি মারিয়ার। তবে জাতীয় সতীর্থ ও টিম ম্যানেজমেন্টের অনুরোধে তখন অবসর নেননি। কিন্তু আসন্ন কোপা আমেরিকার পর অবসর নেবেন বলে জানিয়েছেন এই আর্জেন্টাইন তারকা।

আরও পড়ুন: মনোনয়ন পাচ্ছেন সাকিব

২০২৪ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকার আসর। ওই আসরের পরই ডি মারিয়া আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দেবেন।

নিজের ইনস্টাগ্রামে পিএসজির সাবেক এই তারকা লিখেছেন, ‘কোপা আমেরিকা হবে আর্জেন্টিনার জার্সিতে আমার শেষ টুর্নামেন্ট। এই কথা বলতে গিয়ে আমার ভেতরে প্রচণ্ড কষ্ট হচ্ছে। গলায় দলা পাকিয়ে আসছে। হৃদয়ের গভীরের কষ্ট ও বিষাদ কণ্ঠে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটাকে বিদায় জানাব। যেটি আমি পরেছিলাম, যেটির জন্য ঘাম ঝরিয়েছিলাম এবং গর্বের সঙ্গে আমি যেটি অনুভব করি।’ সমর্থক, পরিবার, বন্ধু, সতীর্থ সবাইকে ধন্যবাদ।”

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ডি মারিয়া। মেসির পরিবর্তে আলবিসেলেস্তেদের অধিনায়কও ছিলেন। ফাইনালে দারুণ একটি গোল করেন তিনি। আর্জেন্টিনার সবশেষ কোপা আমেরিকা জয়েও ফাইনালে ব্রাজিলের বিপক্ষে একমাত্র গোলটি করেন তিনি।

২০০৮ সালে আর্জেন্টিনার জার্সিতে যাত্রা শুরু করেছিলেন ডি মারিয়া। এরপর আলবিসেলেস্তেদের হয়ে ১৩৬ ম্যাচ খেলে করেছেন ২৯টি গোল। বয়সভিত্তিক পর্যায় থেকেই বড় ম্যাচের বড় তারকা হিসেবে খ্যাতি পেয়েছিলেন ডি মারিয়া। শুধু আর্জেন্টিনার এই তিন শিরোপা জয়েই নয়, ২০০৮ সালে আর্জেন্টিনার অলিম্পিক পদক জয়ের ফাইনালেও গোল ছিল তার।

আরও পড়ুন: ফাইনালের আমন্ত্রণ পাননি সৌরভ!

২০২১ সালের কোপা আমেরিকা ফাইনাল, ২০২২ সালের লা ফিনালিসিমা এবং ২০২২ সালেই কাতারে ফিফা বিশ্বকাপ ফাইনাল। জাতীয় দলের চার ফাইনালেই গোল করেছিলেন ডি মারিয়া।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা