সংগৃহীত ছবি
খেলা

অর্থাভাবে রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক : বর্তমান বিশ্বের ফুটবল কিংবদন্তিদের মধ্যে অন্যতম ব্রাজিলের রোনালদিনহো। জীবনের শেষ দিকে এসে ভালো দিন কাটাতে পারছেন না ব্রাজিলিয়ান এই সাবেক তারকা ফুটবলার। দেউলিয়া হয়ে কঠিন অর্থ সংকটে পড়েছেন রোনালদিনহো। ব্রাজিলের এক প্রতিবেদনে রোনালদিনহোর অর্থাভাবের কথা প্রকাশ পেয়েছে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

পেশাগত ফুটবলার হওয়ার পর থেকেই বিলাসী জীবনযাপনের জন্য আলোচনায় উঠে আসেন রোনালদিনহো। বলা হয়, ফুটবল ক্যারিয়ার চলাকালীন সময়ে প্রচুর পার্টিতে অংশ নিতেন একবারের ব্যালর ডি'অর জয়ী এই তারকা।

রোনালদিনহোর অর্থাভাবের সংবাদটি ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’ এর বরাতে প্রকাশে করেছে স্পেনিশ ট্যাবলয়েড ‘মার্কা’।

আরও পড়ুন : মনোনয়ন ফরম কিনলেন মাশরাফি

খবরে বলা হয়, রোনালদিনহো নিজের প্রায় সকল অর্থ শেষ করে ফেলেছেন। অর্থের অভাবে ব্রাজিলের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কয়েক মিলিয়ন কর পরিশোধ করতে পারছেন না। দ্য সান প্রতিবেদনে বলা হয়, পাওনা আদায়ের জন্য ব্রাজিলের রাজস্ব বিভাগ রোনালদিনহোর ব্যাংক একাউন্ট তলব করেছে। পরে দেখা যায়, তার একাউন্টে কোনো অর্থ নেই।

পরে পাওনাদার সংস্থাগুলো রোনালদিনহোর দুটি সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয়। প্রতিবেদনে আরও বলা হয়, ব্যাংক একাউন্ট তলব করে সেখানো মাত্র ৬ ডলার পাওয়া গিয়েছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা