খেলা

ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার তারিকের স্বপ্নভঙ্গ

স্পোর্টস ডেস্ক : নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের লাল-সবুজ জার্সি গায়ে উঠবে- এমন স্বপ্নে বিভোর ছিলেন ফিনল্যান্ড প্রসাবী ফুটবলার তারিক রায়হান কাজী। জাতীয় দলের ক্যাম্পে পারফম্যান্স করে কোচের মনও জয় করে চলছিলেন বসুন্ধরা কিংসের এ ডিফেন্ডার। কিন্তু দুর্ভাগ্য; লাল-সবুজ জার্সির জন্য তাকে আরো অপেক্ষা করতে হবে। বৃহস্পতিবার অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছেন তিনি। চিকিৎসার জন্য জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যেতে হচ্ছে তার ক্লাব বসুন্ধরা কিংসে।

ফিনল্যান্ডের আলো-বাতাসে বেড়ে উঠলেও তারিক কাজীর স্বপ্ন বাংলাদেশের জার্সিতে ফুটবল খেলা। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই গত মৌসুমে তিনি যোগ দিয়েছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসে। আগস্টে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক ক্যাম্পে ডাকও পেয়েছিলেন। খেলা পিছিয়ে যাওয়ায় ক্যাম্পও স্থগিত হয়ে যায় তারিক ফিরে আসার আগেই। ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ দুটির জন্য ডাকা প্রাথমিক দলে রাখা হয়েছিল তারিককে।

২৯ অক্টোবর ফিনল্যান্ড থেকে ঢাকায় ফিরে ক্যাম্পে যোগ দিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন; কিন্তু বৃহস্পতিবার অনুশীলনের সময় ইনজুরিতে পড়ে ছিটকে যান ক্যাম্প থেকে। এ নিয়ে দুই ফুটবলার অনুশীলনের সময় চোট পেলেন। এর আগে সিনিয়র ফুটবলার মামুনুল ইসলামের কব্জিতে চিড় ধরলে তাকেও নেপালের বিপক্ষে ম্যাচ খেলার আশা ছেড়ে দিতে হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা