খেলা

দিল্লিকে উড়িয়ে ফাইনালে মুম্বাই

স্পোর্টস ডেস্ক : প্রথম পর্বের দাপটটা প্লে-অফেও অব্যাহত রাখল মুম্বাই ইন্ডিয়ান্স। করোনাকালের আইপিএলে প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আজ ৫৭ রানে জিতেছে মুম্বাই। যাতে প্রথম দল দল হিসেবে করোনকালের আইপিএলে ফাইনাল নিশ্চিত করল রোহিত শর্মার দল।

রোহিত শর্মার ইনজুরি নিয়ে বেশ জলঘোলা হচ্ছে কিছুদিন যাবত। এসবের মধ্যেই আজ মাঠে নেমে পড়লেন মুম্বাই দলপতি। সুবিধা অবশ্য করতে পারেননি। প্রথম বলেই বোল্ড হয়ে ফিরেছেন রোহিত। তবুও ঠিক ২০০ রানের বিশাল সংগ্রহ গড়ে মুম্বাই।

রোহিত বাদে মুম্বাইয়ের প্রথম চার ব্যাটসম্যানের তিনজনই রান পেয়েছেন। শেষ দিকে ঝড় তুলেছিলেন হার্দিক পান্ডিয়া। মুম্বাই ২০০ রানের সংগ্রহ পেয়েছে এতেই।

৩০ বলে ৪টি চার ৩টি ছয়ে সর্বোচ্চ ৫৫ করেছেন চারে নামা ইশান কিশান। ৩৮ বলে ৬ চার ২ ছয়ে ৫১ করেছেন তিনে নামা সূর্যকুমার যাদব। ২৫ বলে ৫ চার ১ ছয়ে ৪০ করেছেন অপর ওপেনার কাইন্টন ডি কক। হার্দিক পান্ডিয়া সাতে নেমে মাত্র ১৪ বল খেলে ৫টি ছক্কার সাহায্যে ৩৭ রান করে অপরাজিত ছিলেন। দিল্লির অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ২৯ রানে নিয়েছেন ৩ উইকেট।

প্রথম সুযোগে দিল্লির যে ফাইনালে যাওয়া হচ্ছে না সেটা মোটামুটি নিশ্চিত হয়ে যায় দ্বিতীয় ইনিংসের শুরুতেই। দিল্লির প্রথম তিন ব্যাটসম্যান পৃথ্বী শ, শিখর ধাওয়ান ও আজিঙ্কা রাহানে তিনজনই যখন শূন্য রানে ফিরছিলেন তখন দিল্লির দলীয় রানও শূন্য। শূন্য রানে তিন উইকেট হারিয়ে কী আর ২০০ রান তাড়া করে জেতা যায়! দিল্লিও পারেনি।

মার্কাস স্টয়নিস আর অক্ষর প্যাটেলের ব্যাটে দলটি সম্মানজনক একটা স্কোর করতে পারল এই যা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলতে পেরেছে দিল্লি। স্টয়নিস পাঁচে নেমে ৪৬ বলে ৬টি চার ৩টি ছয়ে ৬৫ রান করেছেন। অক্ষার প্যাটেল ৩৩ বলে করেছেন ৪২ রান।

মুম্বাইয়ের হয়ে জাসপ্রিত বুমরাহ ৪ ওভারে ১৪ রান খরচায় ৪ উইকটে নিয়েছেন। ট্রেন্ট বোল্ট ২ ওভারে ৯ রান খরচায় নিয়েছেন দুই উইকটে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা