খেলা

ভার্নারের জোড়া গোলে পরাস্ত রেঁনে

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে চেলসির শুরুটা দুর্দান্ত না হলেও টানা দুই ম্যাচ জিতে গ্রুপের শীর্ষেই অবস্থান করছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে রেঁনেকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে ব্লুজরা। এদিন চেলসির হয়ে দুটি গোল করেন জার্মান স্ট্রাইকার টিমো ভার্নার আর বাকি একটি গোল আসে টামি আব্রাহামের পা থেকে।

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে টিমো ভার্নারের জোড়া গোল আর সেই সঙ্গে টামি আব্রাহামের একটি গোলে ৩-০ গোলের সহজ জয় চেলসির। ম্যাচের ১০ মিনিটের মাথায় ভার্নারকে ডি বক্সের ভেতর ফাউল করেন রেঁনে ডিফেন্ডার ডালবার্ট, আর তাতেই চেলসিকে পেনাল্টি উপহার দেন রেফারি। পেনাল্টি স্পট থেকে বল জালে জড়িয়ে দলকে ১-০'তে এগিয়ে নেনে জার্মান স্ট্রাইকার টিমো ভার্নার।

প্রথমার্ধের খেলা তখন শেষ পর্যায়ে, ৪০ মিনিটের মাথায় ডি বক্সের ভেতর হ্যান্ডবল করেন রেঁনে ডিফেন্ডার ডালবার্ট। আগে একটি হলুদ কার্ড থাকায় এবার দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডালবার্ট। খেলার বাকি ৫০ মিনিট ১০ জন নিয়েই খেলেছে রেঁনে। ডি বক্সের ভেতর হ্যান্ডবল করায় পেনাল্টি পায় চেলসি। স্পটকিক থেকে দলের এবং নিজের দ্বিতীয় গোলটি করেন ভার্নার। ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্লুজরা।

দ্বিতীয়ার্ধে ১০ জনের রেঁনেকে চেপে ধরে চেলসি। বিরতি থেকে ফেরার ১০ মিনিটের মাথায় রিস জেমসের দুর্দান্ত এক ক্রস থেকে ছয় গজ দূর থেকে বল জালে জড়ান টামি আব্রাহাম। আর তার গোলেই চেলসি রেঁনের কফিনে শেষ পেরেকটি ঢুকে দেয়। ব্লুজরা এগিয়ে যায় ৩-০ গোলের ব্যবধানে। ম্যাচের বাকি সময় চেলসি বেশ কিছু আক্রমণ করলেও ১০ জনের রেঁনের রক্ষণে আর ফাটল ধরাতে পারেনি।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্লুজরা। এটি গ্রুপ পর্বে চেলসির তিন ম্যাচে দ্বিতীয় জয়, এছাড়া সেভিয়ার সঙ্গে ড্র করায় ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্লুজরা। অন্যদিকে সমান ম্যাচে একই পরিসংখ্যানেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে দুই অবস্থান করছে সেভিয়া।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা