খেলা

কলকাতা মোহামেডানে যোগ দিচ্ছেন জামাল ভূঁইয়া

ক্রীয়া প্রতিবেদক : কলকাতা মোহামেডানে যোগ দেয়ার বিষয়টি বারবারই গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন জামাল ভূঁইয়া। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কের আই লিগে খেলার গুঞ্জনটি সত্য হলো।

সব কিছু ঠিক থাকলে কয়েকদিনের মধ্যেই জামাল চুক্তিবদ্ধ হবেন কলকাতার জায়ান্টদের সঙ্গে। ইতিমধ্যে জামাল তার বর্তমান দল সাইফ স্পোর্টিং ক্লাবকে কলকাতা যাওয়ার বিষয়টি অবহিত করেছেন।

আই লিগের ট্রান্সফার উইন্ডো শেষ হয়েছে ২০ অক্টোবর। জামালকে রেজিস্ট্রেশন করাতে হলে কলকাতা মোহামেডানের সমঝোতায় আসতে হবে সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গে।

সেই সমঝোতার শর্ত হিসেবে সাইফ বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদলের সময় ফেরত চাইছে কলকাতা মোহামেডানের কাছে। সেই শর্তে সাইফ কলকাতা মোহামেডানে খেলার জন্য প্রত্যায়নপত্র দেবে জামালকে।

সর্বশেষ খবর হলো সাইফ স্পোর্টিং ক্লাব, কলকাতা মোহামেডান ও জামাল ভূঁইয়ার মধ্যে ত্রিপক্ষীয় একটি সমঝোতা হতে যাচ্ছে। যার মাধ্যমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দল বদলের সময় জামালকে আবার নিতে পারে তার বর্তমান ক্লাব সাইফ। ২০ নভেম্বর আই লিগ শুরু হওয়ার কথা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা