খেলা

নারীদের আইপিএলে জাহানারার ভেলকি

স্পোর্টস ডেস্ক : নারীদের আইপিএল নামে খ্যাত ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে নিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত নৈপুন্য দেখালেন বাংলাদেশি পেসার জাহানারা আলম। তার দারুণ পারফরম্যান্সে আসরে শুভসূচনা করলো জাহানারার দল ভেলোসিটি। শেষ ওভারের রোমাঞ্চে ভরা ম্যাচে সুপারনোভাকে তারা হারালো ৫ উইকেটে।

প্রথমে ব্যাট করে ১২৬ রান করে সুপারনোভাস। ২ উইকেট পান জাহানারা আলম। জবাবে ৫ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ভেলোসিটি।

শারজাহ স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভেলোসিটির অধিনায়ক মিথালি রাজ। শুরুটাও ভালো করেন তার বোলাররা। ৪২ রানে দুই উইকেট হারায় সুপারনোভা। এরপর আতাপাত্তুর সঙ্গে দলের হাল ধরেন হারমানপ্রিত কর। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেন নি তারা। লাল সবুজের প্রতিনিধি জাহানারার বোলিং তোপে আবারো উলটপালট হয়ে যায় নোভার ইনিংস। আতাপাত্তুকে ৪৪ রানে কৃষ্ণমূর্তির ক্যাচ বানান টাইগ্রেস বোলার। আর হারমানপ্রিত ফিরেছেন পাণ্ডের ক্যাচ হয়ে। এরপর আর কেউ দলের হাল ধরতে না পারায় ১২৬ রানেই থামে সুপারনোভা।

জবাব দিতে নেমে একবারেই স্বস্তিতে ছিলোনা ভেলোসিটি। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন ওয়াট। অধিনায়ক মিথালির সংগ্রহ ৭ রান। আর শেফালি ভার্মা চেষ্টা করলেও পারেন নি। তবে দলের প্রয়োজন মতো ঠিকই দাঁড়িয়ে যান সুষমা ভার্মা এবং সুন লুস। দুজনের ব্যাটে ভর করে জয়ের সুবাতাস পায় ভেলোসিটি। শেষ ওভারের রোমাঞ্চে ৫ উইকেট হাতে রেখেই সুষমার কৃতিত্বে জয় তুলে নেয় তারা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা