দুবাই যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে জাহানারা-রুমানা
খেলা

দুবাই যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে জাহানারা-রুমানা

স্পোর্টস ডেস্ক : ছেলেদের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ জনপ্রিয়তা পেলেও এখনো নামডাক কুড়াতে পারেনি নারীদের টুর্নামেন্ট। ছেলেদের লিগের মতো মেয়েদের লিগ সব দেশে ছড়িয়ে না পড়লেও ভারত ও অস্ট্রেলিয়া নিয়মিতই তা আয়োজন করছে। এবার মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে হংকংয়ের ফেয়ারব্রেক।

আরও পড়ুন : সরকারি প্রতিষ্ঠানে সেবাটা গুরুত্বপূর্ণ

আগামী ১ মে হংকংয়ে এই টুর্নামেন্টটি দুবাইয়ে শুরু হবে। যাতে খেলতে যাচ্ছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার জাহানারা আলম আর রুমানা আহমেদ। আগামী ৩০ এপ্রিল দেশ ছাড়ার কথা রয়েছে তাদের।

রুমানা আহমেদ (৩০) মূলত লেগস্পিনিং অলরাউন্ডার। টি-টোয়েন্টিতে ৬৯ ম্যাচে তার ৭৪৮ রানের সঙ্গে রয়েছে ৬১ উইকেট। এবারই প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন : ভারতে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ মৃত্যু

অন্যদিকে জাহানারা আলমের অভিজ্ঞতা আছে নারী আইপিএলে খেলার। ২৯ বছর বয়সী ডানহাতি এই পেসার ৭১ টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ৫৫ উইকেট।

৬ দলের এই টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ২০টি। যেখানে ৩৫টি দেশের ৯০ জন নারী ক্রিকেটার অংশ নেবেন। বাংলাদেশের জাহানারা খেলবেন টুর্নামেন্টটির দল ফ্যালকনে, রুমানার দলের নাম বার্মি আর্মি।

আরও পড়ুন : সেই হেলমেটধারীদের গ্রেফতারে অভিযান চলছে

প্রসঙ্গত, ২০১৮ সালে ছোট পরিসরে যাত্রা শুরু করেছিল ফেয়ারব্রেক। এবার তারা বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজি এই ক্রিকেট লিগটিকে আইসিসি স্বীকৃতি দিয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা