সারাদেশ

নোয়াখালীতে মৃত্যুর ২ মাস পর গৃহবধূর লাশ উত্তোলন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মৃত্যুর দুই মাস পর জাহানারা (৪০) নামের এক গৃহবধূর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। জাহানারা উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের বাসিন্দা ছিলেন।

আরও পড়ুন: আমাকে খুন করা হতে পারে

শনিবার (২ এপ্রিল) দুপুরের দিকে আদালতের নির্দেশে পুনরায় ময়নাতদন্তের জন্য উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের বলি মিয়া মেম্বারের পারিবারিক কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।

লাশ উত্তোলনের সময় বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হোসেন ও জেলা গোয়ন্দা পুলিশের (ডিবি) একজন কর্মকর্তা।

জানা যায়, গত ২ ফেব্রুয়ারি জাহানারা কে তাঁর স্বামী হারুন পরিকল্পিত হত্যার করে বলে অভিযোগ এনে নিহতের ভাই তাজুল ইসলাম বাদী হয়ে স্বামী মো.হারুনকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। বর্তমানে উক্ত মামলায় নিহতের স্বামী হারুন কারাগারে রয়েছেন। ওই মামলায় মৃত্যুর দুই মাস পর লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: টিপুকে হত্যার মাস্টারমাইন্ডসহ গ্রেফতার ৪

এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.সফিকুল ইসলাম লাশ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ মামলার তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি)। আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা