ইতিহাস গড়লেন বিজয়
খেলা

ইতিহাস গড়লেন বিজয়

স্পোর্টস ডেস্ক : চলমান ঢাকা প্রিমিয়ার লিগে এনামুল হক বিজয় নতুন ইতিহাস গড়েছেন। লিস্ট-এ ক্রিকেটার হিসেবে ছুঁয়েছেন ১ হাজার রানের মাইলফলক। ইতিহাস গড়ার দিনে তার দল প্রাইম ব্যাংকও জিতেছে হেসে খেলে। রূপগঞ্জ টাইগার্সের বিরুদ্ধে প্রাইম জিতেছে ১০ উইকেটে।

আরও পড়ুন : মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো ছায়াযুদ্ধে জড়িয়েছে

সোমবার (২৫ এপ্রিল) বিকেএসপির ৪ নম্বর মাঠে আগে ব্যাটিং করে ২২৯ রানে ইনিংস গুটিয়ে যায় রূপগঞ্জের। জবাবে ১৪০ বল বাকি থাকতেই জিতে যায় প্রাইম ব্যাংক। প্রাইমের হয়ে ওপেনিংয়ে নেমে দলকে জেতান বিজয় ও তামিম ইকবাল। দু’জনই পান সেঞ্চুরি।

প্রাইম ব্যাংকের দুই ওপেনার তামিম ও বিজয় রান তাড়া করতে নেমে দাপুটে শুরু করেন। শুরু থেকে রূপগঞ্জের বোলারদের ওপর তোপ ঝাড়েন। রেকর্ডের সামনে থাকা বিজয় ৭০ রান করেই ছুঁয়ে ফেলেন লিস্ট-এ ক্রিকেটে হাজার রানের মাইলফলক।

আরও পড়ুন : ঘর পাওয়া মানুষের হাসি সব থেকে ভালো লাগে

রূপগঞ্জের বিপক্ষে হেসেখেলেই সেঞ্চুরি করেন তামিমও। আগের ম্যাচে ৯০ রানে ফেরা এই ওপেনার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৮১ বলে ১০৯ রানে। অপর প্রান্তে থাকা বিজয় ৮৪ বলে করেন অপরাজিত ১১২ রান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা