ক্রিশ্চিয়ানো রোনালদো
খেলা

রোনালদোকে বাদ দেওয়ার কারণ নেই

স্পোর্টস ডেস্ক : আয়াক্স এবং এসি মিলানে খেলা ডাচ কিংবদন্তি ফরোয়ার্ড মার্কো ভ্যান বাস্তেন বলছেন, রোনালদোকে বাদ দেওয়ার আসলে কোন কারণ নেই, ‘রোনালদো গত সপ্তাহে যেভাবে খেলেছে (নরউইচের বিপক্ষে হ্যাটট্রিক) সে যদি সেভাবে খেলা চালিয়ে পারে এবং নিয়মিত ম্যাচে ২/৩ গোল করতে পারে, তাহলে তাকে দল থেকে বাদ দেওয়ার কোন কারণ নেই। রোনালদো তার নিজের মতো খেলবে, আর যতদিন সে পারফর্ম করবে, ততদিন তাকে বাদ দেওয়া যাবে না।’

আরও পড়ুন: পবিত্র ওমরাহ পালনে সৌদিতে বাবর-ফখর

টেন হ্যাগ রোনালদোর থেকে তার সেরাটা বের করে আনতে পারবেন বলে বিশ্বাস ভ্যান বাস্তেনের, ‘রোনালদোকে অনেক পরিশ্রম করতে হবে এবং আমি নিশ্চিত সে সেটা করবে। আর আমি মনে করি, টেন হ্যাগ যেভাবে রোনালদোকে খেলাতে চাইবে, সেভাবে খেলার জন্য সে রোনালদোকে উদ্বুদ্ধ করতে পারবে।’

ম্যানচেস্টার ইউনাইটেডের এই গড়পড়তা মানের স্কোয়াডে রোনালদোই যে সবচেয়ে জ্বলজ্বলে তারকা সেটা অস্বীকার করার অবশ্য কোন জো নেই। প্রিমিয়ার লিগে শেষ ৬ ম্যাচে মাত্র দুবার জয় নিয়ে মাঠ ছেড়েছে রেড ডেভিলরা, আর সেই দুটি ম্যাচেই তারা জয়ের মুখ দেখেছে রোনালদোর অতিমানবীয় দুই হ্যাটট্রিকে ভর করে।

এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হাগের পরিকল্পনায় নেই ক্রিশ্চিয়ানো রোনালদো। তাই নতুন মৌসুমে দল বদলাতে হবে পর্তুগিজ সুপারস্টারকে- বেশ কিছুদিন ধরেই ইংলিশ ক্লাব ফুটবলে শোনা যাচ্ছে এমন গুঞ্জন। যা পুরোপুরি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।

আরও পড়ুন: তাহসান-তিশার ‘মানি মেশিন

প্রসঙ্গত, ক্রিশ্চিয়ানো রোনালদো একজন পর্তুগিজ পেশাদার ফুটবলার, যিনি প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং পর্তুগাল জাতীয় দলে ফরোয়ার্ড হিসেবে খেলে থাকেন। প্রায়ই বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে গণ্য রোনালদো পাঁচটি বালোঁ দর এবং চারটি ইউরোপিয়ান গোল্ডেন শো অর্জন করেছেন। যা কোন ইউরোপীয় খেলোয়াড় হিসেবে রেকর্ড সংখ্যক জয়। কর্মজীবনে তিনি ৩২টি প্রধান সারির শিরোপা জয় করেছেন, তন্মধ্যে রয়েছে সাতটি লিগ শিরোপা, পাঁচটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, একটি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ, এবং একটি উয়েফা নেশনস লিগ শিরোপা। রোনালদোর চ্যাম্পিয়নস লিগে সর্বাধিক ১৩৪টি গোল এবং ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে সর্বাধিক ১২টি গোলের রেকর্ড রয়েছে। তিনি অল্পসংখ্যক খেলোয়াড়দের একজন যিনি ১,১০০টির উপর পেশাদার খেলায় অংশগ্রহণ করেছেন এবং তার ক্লাব ও দেশের হয়ে ৭৯০টির বেশি গোল করেছেন। তিনি ১০০টি আন্তর্জাতিক গোল করা দ্বিতীয় পুরুষ ফুটবলার এবং প্রথম ইউরোপীয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা