বাবর আজম ভবিষ্যতের কিংবদন্তী
খেলা

বাবর আজম ভবিষ্যতের কিংবদন্তী

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বাবর আজম এখন অনেকের কাছে আইডল। দুর্দান্ত ফর্ম। চৌকস অধিনায়কত্ব। ভারতের সাবেক স্পিনার হরভজন সিংতো বলেই দিলেন, বাবর আজম ভবিষ্যতের কিংবদন্তী।

আরও পড়ুন : খুলল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তিন ফ্লাইওভার

ক্রিকেট ফ্যাব ফোর বেশ আলোচিত। যেখানে সেরা চারে ভাবা হয় ভারতের বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও ইংল্যান্ডের জো রুটকে।

সেই তালিকায় বাবর না থাকলেও হরভজনের মতে, বাবর যখন অবসরে যাবেন, তখন তার গায়ে লেপ্টে থাকবে কিংবদন্তী।

হরভজন স্পোটর্সকিডাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি মনে করি, সে ফ্যাব ফোর-এ থাকতে পারবে কি-না তা বলাটা একটু আগে হয়ে যায়। এমনকি আমিও জানি না, ফ্যাব ফোরে কারা আছেন।

আরও পড়ুন : আমাদের বিশ্বাস ইউক্রেনই জিতবে

তবে বাবরের নিশ্চয়ই যোগ্যতা আছে এবং সে অনেক আত্মবিশ্বাসী ও অত্যন্ত কৌশলী একজন পরিপূর্ণ ব্যাটার। সামনের দিকে ক্রিকেটের কিংবদন্তিদের একজন হবে সে।’

তিনি আরো বলেন, ‘তবে এখনই তাকে যেকোনো লিগে রাখা খুবই দ্রুত মনে হচ্ছে। তাকে খেলতে দিন এবং দলের জন্য আরো বেশি রান করতে ও জিততে দিন। প্রতিভার দিক থেকে অন্য কারো চেয়ে কম নয় সে।’

আরও পড়ুন : করোনা সংক্রমণ বাড়তে পারে

প্রসঙ্গত, পাকিস্তানের হয়ে ৪০ টেস্টে বাবরের রান ২৮৫১। ৮৬ ওয়ানডেতে ৪২৬১ ও ৭৪ টি-টোয়েন্টিতে ২৬৮৬ রান করেছেন ২৭ বছর বয়সী এই তারকা ক্রিকেটার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা