খেলা

প্রেমিকাসহ দুই নারীকে পিটিয়ে হাজতে ম্যানইউ কোচিং লিজেন্ড

আন্তর্জাতিক ডেস্ক : প্রেমিকাসহ দুই নারীকে পিটিয়ে পুলিশের কাছে ধরা খেয়ে রাত কাটালেন হাজতে। এতে শঙ্কায় রায়ান গিগসের কোচিং ক্যারিয়ার। ইংলিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ম্যানচেস্টারে নিজের আলিশান বাড়িতে প্রেমিকা কেট গ্রেভিল ও তার এক আত্মীয়াকে প্রহার করেছেন ওয়েলস ফুটবল দলের কোচ ৪৬ বছর বয়সী রায়ান গিগস।

জিজ্ঞাসাবাদ শেষে গিগসকে ছেড়ে দিলেও ঘটনার তদন্ত করছে পুলিশ। আর জাতীয় ফুটবল দলের আগামী তিন ম্যাচ থেকে কোচ রায়ান গিগসকে সরিয়ে দিয়েছে ওয়েলস ফুটবল ফেডারেশন । রায়ান গিগসের নারী ঘটিত কাহিনী নতুন নয়। এর আগে আপন ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে খবরের শিরোনাম হন ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল লিজেন্ড রায়ান গিগস । গিগসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা পিতা ড্যানি উইলসনের মন্তব্যটাও তেমনি।

তিনি বলেন, ‘এটা ঠিক যে রায়ান একজন অসচ্চরিত্র মানুষ, তবে সে উগ্র নয়। ২০০৩ থেকে টানা ৮ বছর ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন তিনি। বিবাহিত রায়ান গিগস একই সঙ্গে সম্পর্ক রেখেছিলেন ওয়েলসের মডেল ও অভিনেত্রী ইমোজেন থমাসের সঙ্গেও। গিগসের এ সব কর্ম জানাজানি হওয়ার পর ২০১৬ তে গিগসকে তালাক দেন তার স্ত্রী স্টেসি।

বিবাহ বিচ্ছেদের আট মাসের মধ্যেই কেট গ্রেভিলের সঙ্গে সম্পর্ক গড়েন রায়ান গিগস। এতদিন ম্যানচেস্টারে গিগসের ২ মিলিয়ন ডলার মূল্যের বাড়িতেই থাকছিলেন কেট গ্রেভিল। ঘটনার পর ওই বাড়ি ছেড়ে এক আত্মীয়ের নিবাসে উঠেছেন ৩২ বছর বয়সী কেট।

১৯৯০ থেকে ২০১৪ পর্যন্ত টানা দুই যুগ ম্যানচেস্টার জার্সি গায়ে ৯৬৩ ম্যাচ খেলেছেন রায়ান গিগস। এই ওয়েলশ মিডফিল্ডারের ঝুলিতে রয়েছে ১৬৮ গোল। ক্যারিয়ারে ওয়েলস জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন ৬৪ ম্যাচ। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লীগ শিরোপা জিতেছেন ১৩ বার। দুইবার উয়েফা চ্যাম্পিয়নস লীগ ও চারবার নিয়েছে ইংলিশ এফএ কাপ শিরোপার স্বাদ।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা