খেলা

আমার পাশে এখন বাবা-মা নেই -ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক: সকল নাটকীয়তা ও জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ২০২০-২১ মৌসুমে বার্সেলোনার হয়েই খেলছেন ক্লাবটির আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। নতুন মৌসুম শুরুর আগে তিনি ক্লাব ছাড়তে চাইলেও, ম্যানেজম্যান্টের আপত্তির মুখে থেকে যেতে বাধ্য হয়েছেন বার্সা অধিনায়ক।

তবু ক্লাব ছাড়ার সুযোগ ছিল মেসির সামনে। সেজন্য আবার নামতে হতো আইনি লড়াইতে। কিন্তু শৈশবের প্রিয় ক্লাবকে আদালতে নিতে রাজি ছিলেন না মেসি। তাই বার্সেলোনার টিম ম্যানেজম্যান্টের কথা রেখেছেন তিনি, থেকে গেছেন আরও এক মৌসুমের জন্য। তবে তিনি যে ক্লাবের ওপর সন্তুষ্ট নন, তা বোঝা গিয়েছে স্পষ্ট।

আর এ পুরো ঘটনায় বার্সেলোনার পক্ষ থেকে মেসির সঙ্গে বাজে আচরণ করা হয়েছে বলে মনে করেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। শুধু তাই নয়, মেসির সঙ্গে যে এমনটা করা হবে, তা আগেই বুঝতে পেরেছিলেন ম্যারাডোনা। কেননা তার সঙ্গেও এমন করেছিল বার্সেলোনা।

অবশ্য শুধু বার্সেলোনা নয়, ইতালিয়ান ক্লাব নাপোলি ছাড়ার সময়েও খুব একটা সুখকর ছিল না ম্যারাডোনার অভিজ্ঞতা। তাই মেসির বর্তমান অবস্থাটা বুঝতে পারছেন তিনি। শুক্রবার নিজের ৬০তম জন্মদিনে আর্জেন্টাইন পত্রিকা ক্লারিনে দেয়া এক সাক্ষাৎকারে মেসির এ বিষয় নিয়েও কথা বলেছেন ম্যারাডোনা।

তিনি বলেন, ‘আমি জানতাম, এটি বাজেভাবে শেষ হতে চলেছে। আমি ভেবেছিলাম লিও চলে যাবে। আমার ক্ষেত্রেও এমনটা হয়েছিল। বার্সেলোনা কোনো সহজ ক্লাব নয়। সে (মেসি) অনেক বছর ধরে সেখানে আছে। তার সঙ্গে তারা তেমন আচরণ করেনি, যতটা তার প্রাপ্য। সে তাদের সব কিছু দিয়েছে। তাদের সাফল্যের চূড়ায় নিয়ে গেছে। একদিন সে ক্লাব ছাড়তে চাইল এবং তারা তাকে না বলে দিল।’

নাপোলিতে থাকাকালীন নিজের অভিজ্ঞতার কথা মনে করে তিনি আরও বলেন, ‘মার্শেই দ্বিগুণ বেতন দিতে আমার সঙ্গে যোগাযোগ করেছিল। তখন আমি নাপোলিতে। ক্লাব প্রেসিডেন্টকে বললাম, আমাকে যেতে দাও। তিনি আমাকে আশ্বস্ত করে বললেন, আমরা যদি উয়েফা কাপ জিতি তাহলে তিনি আমাকে যেতে দেবেন। আমরা যেদিন জিতলাম, তার অফিসে গিয়ে তাকে বললাম, আমি চলে যাচ্ছি, কিন্তু তিনি আমাকে যেতে দেননি।’

এদিকে ফুটবলের কারণেই বিশ্বজোড়া খ্যাতি পাওয়ায় খেলাটির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন ম্যারাডোনা। সঙ্গে জানিয়েছেন নিজের একটি আক্ষেপের কথাও। দীর্ঘদিন পর হলেও ম্যারাডোনা বুঝতে পারছেন, মাদকের প্রতি আকৃষ্ট না হলে আরও বেশি ম্যাচ খেলতে পারতেন তিনি।

ম্যারাডোনার ভাষ্য, ‘ফুটবল আমাকে সবকিছু দিয়েছে। যা আমি হয়তো কখনও কল্পনাও করিনি। আমার যদি মাদকাসক্তি না থাকত, তাহলে আরও অনেক বেশি ম্যাচ খেলতে পারতাম। তবে এগুলো এখন সব অতীত, আমি ভালো আছি। তবে সবচেয়ে বেশি দুঃখ হয়, আমার পাশে এখন বাবা-মা নেই।’

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা