খেলা

শাহিন আফ্রিদির ঝড়ে উড়ে গেলো জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানে আবারো আন্তর্জাতিক ক্রিকেট শুরু হলো। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচেই ২৬ রানের জয় পায় স্বাগতিকরা।

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক বাবর আজম। ইমাম উল হক ও হারিস সোহেলের অর্ধশতকের উপর নির্ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮১ রান করে পাকিস্তান।

জবাবে ব্যাট করতে ব্রেন্ডন টেইলরের সেঞ্চুরির উপর ভর নেমে সব উইকেট হারিয়ে ২৫৫ রান করতে সক্ষম হয় জিম্বাবুয়ে। শুরু থেকেই বোলিং লাইনে ঝড় তোলেন শাহিন আফ্রিদি। তিনি ৫ উইকেট নেন। ওহাব রিয়াজ নেন আরো ৪ উইকেট।

ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর।

পাকিস্তান একাদশ : আবিদ আলি, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ, ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ, হ্যারিস রউফ, শাহিন আফ্রিদি।

জিম্বাবুয়ে একাদশ : ব্রায়ান চারি, চামু চিবাবা (অধিনায়ক), সিকান্দার রাজা, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), সিন উইলিয়ামস, উইসলি মাধভেরে, টেন্ডাই চিসোরো, চার্ল মুম্বা, রিচার্ড এনগারাবা, ব্লেসিং মুজরাবানি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা