খেলা

রেকর্ড গড়ার ম্যাচে জরিমানা গুনলেন গেইল

স্পোর্টস ডেস্ক: ক্রিস গেইল ব্যাটে ঝড় তুলেও কিংস ইলেভেন পাঞ্জাবকে জেতাতে পারলেন না । উল্টো জরিমানা গুনতে হচ্ছে ক্যারিবিয়ান এ ব্যাটসম্যানকে। রাজস্থান রয়্যালসের বিপক্ষে আইপিএলের আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফি’র ১০ শতাংশ কাটা যাচ্ছে গেইলের। ম্যাচটিতে বড় টার্গেট দিয়েও ৭ উইকেটে হেরেছে পাঞ্জাব। টানা পাঁচ ম্যাচ জয়ের পর লোকেশ রাহুলের দলের এটি প্রথম হার।

সেঞ্চুরি থেকে এক রান দূরে থাকতে ইনিংসের শেষ ওভারে জোফরা আর্চারের বলে বোল্ড হয়ে সাজ ঘরেফিরে যান গেইল। সেঞ্চুরি উদযাপনে ব্যর্থ হওয়ার ক্ষোভটা আর ধরে রাখতে পারেননি তিনি। তৎক্ষণাৎ ব্যাট ছুঁড়ে মারেন। যার ফলে আইপিএলের কোড অব কন্ডাক্টের ২.২ ধারার লেভেল ওয়ান ভঙের অভিযোগ আনা হয় ‘ইউনিভার্স বস’র বিরুদ্ধে। গেইল অবশ্য এই অপরাধ মেনে নিয়েছেন।

তার আগে সেই পুরনো ভয়ঙ্কর গেইলকে দেখা গেলো ব্যাট হাতে। ৬ চার ও ৮ ছক্কায় ৬৩ বলে ৯৯ রান করেন । আর প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০০ ছক্কার মাইলফলকে পা রাখেন তিনি। তবুও এমন ঘটনাবহুল ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি ৪১ বছর বয়সী এ ব্যাটসম্যান।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে গেইলের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে ৪ উইকেটে ১৮৫ রান করে পাঞ্জাব। তবে তাতেও স্টিভেন স্মিথদের সামনে কোনো প্রতিরোধ গড়তে পারেনি তারা। রবিন উথাপ্পার ৩০, বেন স্টোকসের ৫০, সঞ্জু স্যামসনের ৪৮, স্টিভেন স্মিথের ৩১ ও জস বাটলারের ২২ রানের সুবাদে ১৭.৩ ওভারে ৩ উইকেটে ১৮৬ রান করে রাজস্থান।

এই জয়ে প্লে-অফে খেলার স্বপ্ন এখনও টিকে থাকলো রাজস্থানের। তবে শেষ ম্যাচে জিততেই হবে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা স্মিথদের। অন্যদিকে ম্যাচটি হেরে যাওয়ায় অপেক্ষা বাড়লো পাঞ্জাবের। রাজস্থানের সমান পয়েন্ট থাকলেও নেট রান রেটে এগিয়ে থাকায় চারে আছে তারা।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা