খেলা

শিগগিরই নিজের সেরা ছন্দে ফিরবেন মেসি : বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক : প্রীতি ম্যাচগুলোতে উজ্জীবিত পারফরম্যান্স দেখিয়েছিলেন বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি। ক্লাব ছাড়া বিষয়ক নানান ঝামেলার পরও মাঠের খেলায় বরাবরের ন্যায় উজ্জ্বল ছিলেন তিনি। কিন্তু উল্টোটাই দেখা যাচ্ছে মৌসুমের প্রতিযোগিতামূলক খেলা শুরু হতেই।

স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমে এখনও পর্যন্ত চার ম্যাচ খেলে মাত্র ১টি গোল করতে পেরেছেন মেসি। এসিস্ট করতে পারেননি একটিও। তার দল বার্সেলোনার অবস্থাও যে ভালো, তা বলার সুযোগ নেই। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের বার্সেলোনার অবস্থান নবম। এমতাবস্থায় বার্সা কোচ রোনাল্ড কোম্যান মনে করছেন, নতুন মৌসুমে মেসির পারফরম্যান্স আরও ভালো হতে পারত। তবে এখনই হাল ছেড়ে দিতে রাজি নন তিনি।

খুব শিগগিরই নিজের সেরা ছন্দে ফিরবেন মেসি, এ ব্যাপারেও আশাবাদী বার্সেলোনার নতুন এ কোচ। মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে সংবাদমাধ্যমে কোম্যান বলেছেন, ‘হয়তো, এ মুহূর্তে মেসির খেলা আরও ভালো হতে পারত। তবে সে নিজে খুশি আছে, কঠোর পরিশ্রম করে যাচ্ছে এবং তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই।

’সবশেষ শনিবার রাতে গেটাফের বিপক্ষে ম্যাচে ০-১ গোলে হেরেছে বার্সেলোনা। নতুন মৌসুমে এটিই তাদের প্রথম পরাজয়। পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ থাকলেও, ম্যাচ হেরে উল্টো ৯ নম্বরে চলে গেছে কাতালান ক্লাবটি। সেই ম্যাচে দূর্ভাগ্যও একটা কারণ ছিল বলে মন্তব্য করেছেন কোম্যান। তার ভাষ্য, ‘মেসির খানিক দূর্ভাগ্যও ছিল। গেটাফের বিপক্ষে ম্যাচটিতে তার শট পোস্টে লাগল।

অথচ অন্যদিন এই শট ভেতরে ঢুকে যায়। তার পারফরম্যান্স নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি নিশ্চিত সামনের দিনগুলোতে আমরা তার সেরা পারফরম্যান্সের দেখা পাবো।’

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা