ইতিহাস গড়ার দিনেই ধরাশায়ী ধোনির চেন্নাই
খেলা

ইতিহাস গড়ার দিনেই ধরাশায়ী ধোনির চেন্নাই

স্পোর্টস ডেস্ক:

আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে ২০০তম আইপিএল ম্যাচ খেলার ইতিহাস গড়লেন চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনি। যা এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ম্যাচ খেলার রেকর্ড।

আর অধিনায়কের এই ইতিহাস গড়ার দিনেই ধরাশায়ী হলুদ জার্সির দল। গত কয়েক ম্যাচের মতো এবারও সেই একই দুর্বলতা প্রকাশ পেয়েছে। এবারও ব্যাটসম্যানদের ধীরগতির ব্যাটিংয়ের কারণে রাজস্থান রয়্যালসের কাছে হেরে গেছে চেন্নাই। মাত্র ১২৬ রানের টার্গেট দিতে পেরেছিল তারা। চার-ছক্কার আধিক্যের এই খেলায় এতো কম টার্গেট যে কোনো দলের জয়ের জন্য যথেষ্ট নয় কখনোই।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শুরু থেকেই ধুঁকতে থাকে দলটি। ওপেনার ফাফ ডু প্লেসিস ৯ বলে ১০ রান করে জফরা আর্চারের বলে আউট হন। ক্রিজে নেমেই ২ বাউন্ডারি হাঁকিয়ে ঝড়ো ইনিংসের আভাস দেন অসি তারকা শেন ওয়াটসন। কিন্তু পরের বলেই সাজঘরে যেতে হয় তাকে। কার্তিক ত্যাগির বলে আউটের আগে ওয়াটসনের ব্যট থেকে আসে ৩ বলে ৮ রান।

ওয়াটসনের পর উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি আম্বাতি রাইডুও। প্রথম থেকেই ব্যাটে-বলে হচ্ছিল না তার। ১৯ বল খেলে ১৩ রান করে তিওয়াতিয়ার বলে আউট হন তিনি। অপরপ্রান্ত ধরে থাকা স্যাম কারানও সতীর্থদের পথ অনুসরণ করেন। তাকে আউট করেন শ্রেয়াস গোপাল। ২৫ বলে ২২ করে ক্যারান আউট হলে স্কোরবোর্ডে তখন মাত্র ৫৬ রানে ৪ উইকেট চেন্নাইয়ের।

দলের এমন পরিস্থিতিতে জুটি গড়ার চেষ্টা করেন ধোনি ও রবীন্দ্র জাদেজা। তবে উইকেট হারানোর ভয়ে ওয়ানডে মেজাজে ব্যাটিং করতে থাকে এই জুটি। ৪৬ বলে তাদের ৫১ রানের জুটি টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ছিল না। ১৮তম ওভারে রানআউট হন ধোনি। ২৮ বলে ২৮ করেন তিনি। অপরপ্রান্তে থাকা জাদেজা যোগ করতে পারেন মাত্র অপরাজিত ৩৫ রান ।

কেদর যাদবের ৭ বল খেলে মাত্র ৪ রান করলে রাজস্থানকে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে মাত্র ১২৬ রানের টার্গেট ছুড়ে দিতে পারে চেন্নাই।

এমন লো স্কোর টার্গেট ছুঁতে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় রাজস্থান। ২৮ রানেই ৩ উইকেট হারায় স্মিথের দল। যে কারণে উইকেট বাঁচিয়ে ধীরগতির ব্যাটিং দেখা যায় রাজস্থান শিবিরেও। বেন স্টোকস ১১ বলে ১৯ রান, রবিন উথাপ্পা ৯ বলে ৪ রান করে আউট হন। দলেল নির্ভরযোগ্য ব্যাটসম্যান সঞ্জু স্যামসমকে শুন্য রানে ফেরান দীপক চাহার।

এরপর আর উইকেটের দেখা পায়নি সিএসকের বোলাররা। জস বাটলার ও অধিনায়ক স্টিভেন স্মিথের জুটি অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা