খেলা

সাকিব-মাশরাফিসহ টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৭৫ জনের নাম

ক্রীড়া প্রতিবেদক : করোনার প্রাদুর্ভাবে লম্বা সময় বন্ধ ছিল বাংলাদেশের ক্রিকেট। মরনব্যাধি এই ভাইরাস পুরো বিশ্ব থেকে চলে না গেলেও, মাস দুয়েক হলো স্বাভাবিক জীবন যাপন শুরু করেছেন অনেকেই। কিছুদিন আগে ক্রিকেটও ফিরেছে মাঠে।

শুরুতে স্থগিত হয়ে যাওয়া শ্রীলঙ্কা সিরিজের কথা মাথায় রেখেই প্রস্তুতি শুরু করেন তামিম-মুশফিকরা। সিরিজ না হওয়ায় পরবর্তীতে নিজেদের মধ্যে ভাগ হয়ে দু'দিনের দুটি প্রস্তুতি ম্যাচে লড়েছিল মুমিনুল-মুশফিকরা।

এরপর শুরু হয়েছে বিসিবি প্রেসিডন্টস কাপ। তিন দলে ভাগ হয়ে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন মোট ৪৫জন ক্রিকেটার। যার পর্দা নামবে ২৩ অক্টোবর। এরপরই মাঠে গড়াতে পারে ঘরোয়া একটি টি-টোয়েন্টি লিগও।

শুরুতে কর্পোরেট লিগ আয়োজনের কথা ভাবলেও শেষ পর্যন্ত তা হবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়। তবে এই লিগের পরিবর্তে বিসিবি আয়োজন করতে পারে ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে অংশ নেবেন ৭৫জন ক্রিকেটার।

আর এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরতে ফিরবেন সাকিব আল হাসান। সোমবার (১৯ অক্টোবর) বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সাকিবের সঙ্গে এই লিগে অংশ নেবেন মাশরাফি বিন মর্তুজাও।

এই বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‌‘‘আমরা ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ৭৫জন ক্রিকেটারের একটি তালিকা করেছি। যেখানে সাকিব এবং মাশরাফি দুজনই আছেন। দুজনেই টুর্নামেন্টে খেলার কথা রয়েছে।’’

তিনবার জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেলেও আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটকে না জানানোয় গেল বছর ২৯ অক্টোবর এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। আর ৯দিন পরই শেষ হবে সেই নিষেধাজ্ঞা।

যে কারণে আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে বাঁধা নেই সাকিবের। অন্যদিক করোনা থেকে সেরে ওঠার পর পুরোপুরি ফিট না থাকায় চলমান এই লিগে অংশ নেননি মাশরাফি। তবে আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার জন্য ইচ্ছে পোষণ করেছেন সাবেক এই ওয়ানডে অধিনায়ক।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা