রোনালদোকে ছাড়াই শীর্ষে পর্তুগাল
খেলা

রোনালদোকে ছাড়াই শীর্ষে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক :

উয়েফা নেশনস লিগের চলতি আসরে নিজেদের চতুর্থ ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল। তাও কি না দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই। নেশনস লিগে চার ম্যাচের মধ্যে দুটিতেই রোনালদোকে ছাড়া জিতল পর্তুগিজরা।

নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের আগে পায়ের ইনফেকশনের কারণে ছিটকে যান পর্তুগাল অধিনায়ক রোনালদো। সে ম্যাচে তাকে ছাড়াই ৪-১ গোলের সহজ জয় পেয়েছিল পর্তুগাল। এবার সুইডেনের বিপক্ষে ম্যাচের আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রোনালদো। তবে বার্নার্দো সিলভা, ডিয়েগো জোতাদের গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে পর্তুগিজরা।

এ জয়ের ফলে চার ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে নেশনস লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। চার ম্যাচে ৩ জয় ও ১ ড্র'তে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। সমান ম্যাচে সমান ১০ পয়েন্ট রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সেরও। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তাদের অবস্থান দ্বিতীয়।

বুধবার রাতে নিজেদের ঘরের মাঠে খেলতে নেমে শুরু থেকে শেষপর্যন্ত সুইডেনের রক্ষণে আক্রমণ চালিয়ে গেছে পর্তুগিজরা। যার সুবাদে প্রথমার্ধেই পেয়ে যায় জোড়া গোল। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে সুইডেনের সম্ভাবনা পুরোটাই শেষ করে দেয় সান্তোসের শিষ্যরা।

ম্যাচের ২১ মিনিটের মাথায় প্রথম গোলটি করে বার্নার্দো সিলভা, এসিস্ট ছিলো জোতার। যিনি সতীর্থের কাছ থেকে বল পেয়ে সেটি আড়াআড়ি করে বাড়িয়ে দেন সিলভার উদ্দেশ্যে। গোল স্কোরিংয়ের দারুণ জায়গায় দাঁড়িয়ে থাকা সিলভা নির্ভুল ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন।

এর আগে দুই মিনিটের সময় অবশ্য গোলের সহজ সুযোগ পেয়েছিলেন জোতা নিজেই। কিন্তু ভুল করে মেরে বসেন বাইরে। তবে সেই একই ভুল আর ৪৪ মিনিটের সময় করেননি জোতা। হোয়াও ক্যানসেলোর এগিয়ে দেয়া বল ধরে লক্ষ্যভেদ করেন লিভারপুলের এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে গোলের দেখা পেতে ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় পর্তুগালকে। প্রায় একক প্রচেষ্টায় দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন জোতা। মাঝমাঠ থেকে একাই বল টেনে আনেন তিনি। এক ডিফেন্ডারকে কাটিয়ে সামনে থাকা দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে জালের ঠিকানা খুঁজে নেন তিনি।

এই পরাজয়ের পর নেশনস লিগ থেকে সুইডেনের বিদায় প্রায় নিশ্চিতই বলা চলে। কেননা চার ম্যাচে তারা হেরেছে সবকয়টিতে। গ্রুপের অন্য ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স। চার ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরেই অবস্থান করছে ক্রোয়েশিয়া।

সান নিউজ/এসএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা