খেলা

তিন তারকা পেসার ছাড়া বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

তিন তারকা পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জস হ্যাজলউডকে ছাড়াই বাংলাদেশ সফরের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে আসবে মিচেল মার্শের নেতৃত্বাধীন দল। অস্ট্রেলিয়া দলে তরুণদের প্রাধান্য দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ঢাকায় পা রাখার আগে অস্ট্রেলিয়া দল তিনটি ওয়ানডে খেলতে যাবে পাকিস্তানে। সেই সফরেও কামিন্স, স্টার্ক ও হ্যাজলউডদের রাখা হয়নি। ওয়ানডে থেকে অবসরে নেওয়া গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিস টি–টুয়েন্টির জন্য প্রস্তুত থাকলেও তাদের রাখা হয়নি। টি-টুয়েন্টি বিশ্বকাপে বদলি হিসেবে ডাক পাওয়া স্টিভ স্মিথও নেই।

ট্রাভিস হেড (সানরাইজার্স হায়দরাবাদ), কুপার কনোলি, জেভিয়ার বার্টলেট ও বেন ডয়ারশুইস (সবাই পাঞ্জাব কিংসে) আইপিএল শেষ করে ভারত থেকে বাংলাদেশে দলের সঙ্গে যোগ দেবেন।এদিকে বাংলাদেশ সফরে রাখা না হলেও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ডাকা হয়েছে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক অলিভার পিককে। সব মিলিয়ে তিনটি সিরিজের স্কোয়াডে মিলিয়ে মোট ২৪ জন ক্রিকেটারকে রাখা হয়েছে।

আগামী ৯ জুন প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। পরের দুটি ওয়ানডে ম্যাচ ১১ ও ১৪ জুন। এরপর তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ জুন। পরের দুই ম্যাচ ১৯ ও ২১ জুন।

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, তানভির সাংহা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথু রেনশ ও অ্যাডাম জাম্পা।

পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: মিচেল মার্শ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, রাইলি মেরেডিথ, অলিভার পিক, ম্যাথু রেনশ, তানভির সাংহা, লিয়াম স্কট, ম্যাট শর্ট, বিলি স্ট্যানলেক ও অ্যাডাম জাম্পা।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা