খেলা

স্বাগতিক তিন দেশে হবে বিশ্বকাপের আলাদা উদ্বোধনী অনুষ্ঠান

চলতি বছরের বিশ্বকাপ ফুটবল ঘিরে নতুন এক ঘোষণা দিয়েছে ফিফা। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি শুক্রবার (৮ মে) জানায়, এবার বিশ্বকাপের তিন আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচ শুরুর আগে আলাদা তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

৪৮ দল নিয়ে ইতিহাসের বৃহত্তম এ বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন, মেক্সিকো সিটিতে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ফিফা জানায়, মেক্সিকো সিটির উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবে গ্র্যামিজয়ী জনপ্রিয় মেক্সিকান পপ ব্যান্ড ‘মানা’। তাদের পাশাপাশি পারফর্ম করবেন মেক্সিকান ফোক ও পপ গায়ক আলেজান্দ্রো ফার্নান্দেজ ও বেলিন্ডা।

মেক্সিকো সিটির কনসার্টে দেশটির সংস্কৃতিকে বিশেষভাবে তুলে ধরা হবে। ফিফা জানিয়েছে, সেখানকার উদ্বোধনী অনুষ্ঠানে মেক্সিকোর আদিবাসী শিল্পী ও আধুনিক লোকসংগীতের পারফরমাররা অংশ নেবেন।

টরন্টোতে ১২ জুন গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে স্বাগতিক কানাডা। ম্যাচ শুরুর আগে সেখানে গাইবেন কানাডিয়ান তারকা অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, অ্যালেসিয়া ক্যারা ও উইলিয়াম প্রিন্স। এই আয়োজনে থাকছেন লস অ্যাঞ্জেলেসভিত্তিক বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে সঞ্জয়। ফিফা জানিয়েছে, টরন্টোর এই কনসার্টে ‘বিশ্বকাপ ট্রফিকে মোজাইক নকশায় এক নতুন রূপে তুলে ধরা হবে, যা মূলত কানাডার বৈচিত্র্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিফলন।’

একই দিনে লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। এই ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানে মূল আকর্ষণ থাকবেন আমেরিকান সংগীতশিল্পী কেটি পেরি। আরও পারফর্ম করবেন আটলান্টার জনপ্রিয় র‍্যাপার ফিউচার (নেভাডিয়াস উইলবার্ন)। এ ছাড়া এই তালিকায় আরও রয়েছেন আনিস্তা, লিসা, রেমা ও টাইলা।

যুক্তরাষ্ট্রের কনসার্ট নিয়ে ফিফা জানিয়েছে, অনুষ্ঠানটি এমনভাবে সাজানো হয়েছে যা বিশ্বকাপের বিশালত্ব, লক্ষ্য ও সাংস্কৃতিক প্রভাবকে এক জমকালো আয়োজনের মাধ্যমে তুলে ধরবে।

বিশ্বকাপ একাধিক দেশে যৌথভাবে আয়োজিত হওয়ার ঘটনা এটি দ্বিতীয়বার। এর আগে ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপান যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করেছিল। সেবার উদ্বোধনী অনুষ্ঠানটি হয়েছিল দক্ষিণ কোরিয়ায়।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা