খেলা

বিশ্বকাপের ‘প্রধান দর্শক’, সব কটি ম্যাচ দেখার পারিশ্রমিক ৬১ লাখ টাকা

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখার বিনিময়ে দুপয়সা রোজগার হলে বিষয়টি কেমন হয়! ভাবতেই পারেন, এমন আবার হয় নাকি! কিন্তু বাস্তবতা হলো, ব্যাপারটা ঘটতে যাচ্ছে এবারের বিশ্বকাপেই।

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে চলতি গ্রীষ্মে সম্ভবত সেরা চাকরিটি হতে যাচ্ছে একজন ফুটবলপ্রেমীর জন্য, যার কাজ হবে স্রেফ বিশ্বকাপ ফুটবলের ১০৪টি ম্যাচ দেখা। আর এ কাজের জন্য পারিশ্রমিক দেওয়া হবে ৫০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ লাখ টাকা)।

চাকরিবিষয়ক ওয়েবসাইট ‘ইনডিড’-এর সঙ্গে মিলে ফক্স স্পোর্টস এবারের বিশ্বকাপে ‘চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার’ বা ‘বিশ্বকাপের প্রধান দর্শক’ খুঁজছে। তারা এটিকে বাজারের সেরা ‘গ্রীষ্মকালীন চাকরি’ হিসেবে দাবি করেছে। নির্বাচিত ব্যক্তিকে নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারের মাঝখানে বিশেষভাবে তৈরি একটি কাচঘেরা ঘরে (গ্লাস কিউব) বসে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ উপভোগ করতে হবে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই চাকরির জন্য নির্বাচিত ফুটবল-ভক্তকে বিশ্বকাপের অফিশিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ফক্স ওয়ান’-এ প্রতিটি ম্যাচের প্রতিটি মুহূর্ত দেখতে হবে। খেলা দেখার পাশাপাশি তাকে সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য কনটেন্ট তৈরি ও শেয়ার করতে হবে। এর মাধ্যমে টাইমস স্কয়ার দিয়ে যাতায়াত করা হাজারো পর্যটক ও পথচারীর জন্য প্রতিটি ম্যাচকে একটি ‘লাইভ ওয়াচ পার্টি’ বা সরাসরি উৎসবে রূপান্তর করবেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে বলা হয়, ‘এটি বাজারের সেরা গ্রীষ্মকালীন চাকরি হতে যাচ্ছে। তবে এই সুযোগ পাবেন কেবল একজন পাগলাটে ভক্ত, যিনি জীবনের সেরা এই অভিজ্ঞতা নিতে প্রস্তুত।’

আগ্রহী ভক্তরা ‘ইনডিড’-এর মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে পারবেন। আগামী ৬ জুন ফক্স চ্যানেলে বোস্টন রেড সক্স ও নিউইয়র্ক ইয়াঙ্কিসের মধ্যে বেসবল ম্যাচে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এবারই প্রথম ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা