ছবি: সংগৃহীত
খেলা

সিলেটে খালেদা জিয়ার জন্য ক্রিকেটার ও কর্মকর্তাদের মোনাজাত

সান নিউজ অনলাইন

দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলের সিলেট পর্ব চলার কারণে সশরীরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পারেননি ক্রিকেটার, কর্মকর্তা, কোচ ও সাংবাদিকরা। তবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তাদের জন্য আলাদা দোয়া আয়োজন করা হয়েছে।

স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ঢাকায় অনুষ্ঠিত জানাজার লাইভ সম্প্রচার দেখানো হয়। ক্রিকেটারদের সঙ্গে বোর্ডকর্তা, কোচিং স্টাফ ও সাংবাদিকরাও এক কাতারে দাঁড়িয়ে জানাজার নামাজের পর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতের জন্য দোয়া করেছেন।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক ইফতেখার রহমান মিঠু, ক্রিকেটার রকিবুল ইসলাম, মুশফিকুর রহিম, সোহান, মিরাজ, নাসিরসহ সবাই তাদের চোখে দৃশ্যমান কষ্ট নিয়ে দোয়া অনুষ্ঠানে অংশ নেন।

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল এবং পরশু সিলেটের মাঠে বিপিএল আয়োজন স্থগিত রাখা হয়।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা