ছবি: সংগৃহীত
খেলা

আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান নিউজ অনলাইন

মিরপুরে আয়ারল্যান্ডের অবিশ্বাস্য প্রতিরোধ ভেঙে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ক্যাম্ফারের ব্যাটে আয়ারল্যান্ড যদিও শেষ দিন লড়াই দীর্ঘায়িত করে, তবে তাইজুল–মিরাজ–মুরাদের বোলিং নৈপুণ্যে শেষ পর্যন্ত ব্যর্থ হয় সফরকারীরা।

৬ উইকেটে ১৭৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে আয়ারল্যান্ড। কার্টিস ক্যাম্ফার ও অ্যান্ডি ম্যাকব্রাইন ২০৫ বলে ২৬ রানের জুটি গড়ে বাংলাদেশের অপেক্ষা বাড়ান। ম্যাকব্রাইনকে (২১) ফেরানোর পাশাপাশি নিজের ক্যারিয়ারে ২৫০ উইকেটের মাইলফলক ছোঁন বামহাতি স্পিনার তাইজুল ইসলাম।

পরের জুটিতে ক্যাম্ফারের সঙ্গে জর্ডান নিল খেলেন দারুণ কিছু শট। মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ডেলিভারিতে ৪৮ রানের জুটি ভাঙে ৩০ রান করে বোল্ড হন নিল। এরপর গ্যাভিন হোয়ে ও ক্যাম্ফারের ৫৪ রানের জুটিতে আবারও কঠিন প্রতিরোধ গড়ে আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত হাসান মুরাদের দারুণ ডেলিভারিতে এলবিডব্লিউ হন হোয়ে। অভিষিক্ত লেগ স্পিনার ৩৭ রান করেন ১০৪ বল খেলে।

পরের বলেই ম্যাথু হামফ্রিজ বোল্ড হয়ে যান। জিতে যায় বাংলাদেশ। অপরাজিত থাকেন ক্যাম্ফার ২৫৯ বল লড়াই করে ৭১ রান করেন।

অন্যদিকে, মিরপুর টেস্টে মুশফিকুর রহিম নেমেছিলেন ১০০তম ম্যাচে। বিশ্বের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টের দুই ইনিংসে পঞ্চাশোর্ধ (১০৬ ও ৫৩*) রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মুশি।

সেইসঙ্গে আয়ারল্যান্ডকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করলো নাজমুল হোসেন শান্তর দল।

স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৬৫
বাংলাদেশ ২য় ইনিংস: ২৯৭/৪ (ডি.)
আয়ারল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৫০৯, আগের দিন ১৭৬/৬) ১১৩.৩ ওভারে ২৯১ (ক্যাম্ফার ৭১*, ম্যাকব্রাইন ২১, নিল ৩০, হোয়ে ৩৭, হামফ্রিজ ০; ইবাদত ১১-৩-২৯-০, তাইজুল ৪০-৭-১০৪-৪, খালেদ ১২-০-৪৫--১, মিরাজ ২৭-১১-৪৯-১, মুরাদ ২২.৩-১১-৪৪-৪, মুমিনুল ১-০২-০)।
ফল: বাংলাদেশ ২১৭ রানে জয়ী।
সিরিজ: দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: মুশফিকুর রহিম।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা