খেলা

কর্পোরেট জগত থেকে ক্রিকেট বোর্ডে- বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা

সান নিউজ অনলাইন 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদে নতুন পরিচালক হিসেবে যোগ দিচ্ছেন কর্পোরেট জগতের অভিজ্ঞ নির্বাহী ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাকে কাউন্সিলর হিসেবে মনোনীত করে বিসিবিকে আনুষ্ঠানিক চিঠি পাঠায়। এর মাধ্যমে বিসিবির ২৫ সদস্যের পরিচালনা পর্ষদের শূন্য পদ পূর্ণ হলো।

চলতি বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনের পর এনএসসি যাদের মনোনয়ন দিয়েছিল, তাদের একজন ইসফাক আহসানকে ঘিরে বিতর্ক দেখা দেয়। পরবর্তীতে তিনি পদত্যাগ করলে তার স্থলেই রুবাবা দৌলাকে নতুন কাউন্সিলর হিসেবে মনোনীত করা হয়।

রুবাবা দৌলা বর্তমানে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেল বাংলাদেশ-এর শীর্ষ নির্বাহী পদে দায়িত্ব পালন করেছেন। কর্পোরেট ক্যারিয়ারের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে ক্রীড়া উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত।

১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত গ্রামীণফোনে প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তার দায়িত্ব পালনকালে তিনি জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তারই উদ্যোগে ২০০৭ সালে বিসিবির সঙ্গে যৌথভাবে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠিত হয়।

রুবাবা দৌলা ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি এবং একই সময়ে বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। ক্রীড়া সংগঠক হিসেবে নারী নেতৃত্বের উদাহরণ স্থাপন করেছেন তিনি।

বিসিবি সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বোর্ডের পরিচালনা পর্ষদের একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুন কাউন্সিলর হিসেবে রুবাবা দৌলা সেখানে যোগ দিতে পারেন। এনএসসির মনোনীত অপর কাউন্সিলর হলেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা