ছবি: সংগৃহীত
খেলা

ঘরোয়া লিগ না হওয়ায় ক্ষুব্ধ নেপালি ফুটবলারদের বিক্ষোভ

সান নিউজ অনলাইন

গত দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে নেপাল ফুটবলের 'এ' ডিভিশন লিগ। এ কারনে নেপালের ফুটবলাররা বিক্ষোভে নেমেছে।

বৃহস্পতিবার সাতদোবাটোতে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ) কমপ্লেক্সের বাইরে তারা এই বিক্ষোভ করেন।

নেপাল ফুটবলের 'এ' ডিভিশন লিগ বন্ধ থাকায় দেশটির অনেক ফুটবলার পড়েছেন আর্থিক সংকটে। ফলে বন্ধ থাকা লিগ পুনরায় চালুর দাবিতে বিক্ষোভে করেছেন ফুটবলাররা।

ক্ষুব্ধ ফুটবলাররা বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ) কমপ্লেক্সের সামনে বিক্ষোভ করে খেলোয়াড়রা যখন কমপ্লেক্সের মূল ফটকে জড়ো হন, তখন কর্তৃপক্ষ তাদের ভেতরে প্রবেশ করতে দেয়নি। এএনএফএর পক্ষে সুরেশ শাহ আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও, সংগঠনের সভাপতি পঙ্কজ বিক্রম নেমবাং ও সাধারণ সম্পাদক কিরণ রাই তখন কাঠমান্ডুর বাইরে থাকায় কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর খেলোয়াড়রা গেটের বাইরে স্লোগান দিতে শুরু করেন।

ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি বিক্রম লামা বলেন, “আমরা চাই নেপালি ফুটবলে চলমান বিশৃঙ্খলার অবসান হোক। যদি এক সপ্তাহের মধ্যে এএনএফএ লিগ আয়োজনের ঘোষণা না দেয়, তাহলে আন্দোলন আরও তীব্র হবে।”

বিক্ষোভে জাতীয় দলের তারকা রোহিত চাঁদ, অঞ্জন বিস্ত এবং সাবেক অধিনায়ক বিরাজ মহারজনও উপস্থিত ছিলেন। তারা লিগ স্থগিতের সিদ্ধান্তে গভীর হতাশা প্রকাশ করেন।

এএনএফএর পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছর ‘এ’ ডিভিশন লিগ আয়োজনের পরিকল্পনা নেই। তার পরিবর্তে একটি জাতীয় লিগ আয়োজনের চিন্তা করছে তারা।

ফলে আড়াই বছরেরও বেশি সময় ধরে শীর্ষ পর্যায়ের কোনো প্রতিযোগিতা না থাকায় বহু ফুটবলার বেকার হয়ে পড়েছেন। এ সপ্তাহের শুরুতে ফেডারেশন কর্মকর্তারা ও ১৪টি ক্লাব প্রতিনিধি বৈঠকে বসে সিদ্ধান্ত নেন, চলতি বছর ‘এ’ ডিভিশন লিগ হবে না; সেটি স্থগিত করা হয়েছে আগামী বছর পর্যন্ত।

এদিকে বাংলাদেশের বিপক্ষে ১৩ নভেম্বর ঢাকায় প্রীতি ম্যাচ খেলবে নেপাল।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা